গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার পক্ষে স্লোগান, সন্ত্রাসবিরোধী আইনে আয়োজক গ্রেপ্তার

· Prothom Alo

গোপালগঞ্জ পৌর পার্কে কনসার্ট আয়োজনের আগে পুলিশের অনুমতি না নেওয়ায় এবং অনুষ্ঠান চলাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে স্লোগান দেওয়ার ঘটনায় এফএনএফ কনভেনশন হল অ্যান্ড পার্টি সেন্টারের স্বত্বাধিকারী হাফিজুর রহমানকে (পিয়াল) গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার সকালে গোপালগঞ্জ সদর থানা-পুলিশ হাফিজুর রহমানকে গ্রেপ্তার করে। পরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তাঁর বাবা খালিদ হোসেন টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ কোষাধ্যক্ষ এবং উপজেলার বর্নি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।

Visit afsport.lat for more information.

পুলিশ সূত্রে জানা গেছে, সন্ত্রাসবিরোধী আইনে আগে করা একটি মামলায় হাফিজুর রহমানকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সোমবার এফএনএফ কনভেনশন হল অ্যান্ড পার্টি সেন্টারের গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে গোপালগঞ্জ পৌর পার্কে কনসার্টের আয়োজন করা হয়। এতে গান পরিবেশন করেন মাইনুল আহসান নোবেল।

অনুষ্ঠান শুরু হয় গতকাল সন্ধ্যার দিকে। একপর্যায়ে দর্শকসারি থেকে শেখ হাসিনার পক্ষে স্লোগান দেওয়া শুরু হয়। এ সময় আয়োজকেরা তাঁদের থামানোর চেষ্টা করেন। মঞ্চ থেকেও ঘোষণা দেওয়া হয় এটি কোনো রাজনৈতিক অনুষ্ঠান নয়, তবে স্লোগান বন্ধ হয়নি। পরে সোয়া ৯টায় অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয়।

মো. হবীবুল্লাহ , গোপালগঞ্জের পুলিশ সুপার পুলিশের অনুমতি না নিয়ে কনসার্টের আয়োজন করা হয়েছে। সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। নিষিদ্ধ সংগঠনের কর্মী-সমর্থকেরা সেখানে একত্র হয়েছেন বলে অভিযোগ রয়েছে। এসব কারণে হাফিজুর রহমানকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার করা হয়েছে।

গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হবীবুল্লাহ বলেন, পুলিশের অনুমতি না নিয়ে কনসার্টের আয়োজন করা হয়েছে। সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। নিষিদ্ধ সংগঠনের কর্মী-সমর্থকেরা সেখানে একত্র হয়েছেন বলে অভিযোগ রয়েছে। এসব কারণে হাফিজুর রহমানকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মামলার বাদী ও এজাহার সম্পর্কে জানতে চাইলে পুলিশ সুপার বলেন, ‘মামলা তো আমরা বলি না, যেভাবে আমরা চালান দেই, সেভাবেই দিয়েছি।’

তবে গোপালগঞ্জ সদর থানা সূত্রে জানা যায়, সন্ত্রাসবিরোধী আইনে আগে করা একটি মামলায় হাফিজুর রহমানকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

Read full story at source