‘বাংলাদেশের সিনেমার প্রতিনিধিত্ব করতে যাওয়া একজন শিল্পীর ওপর হামলা বর্বরোচিত’

· Prothom Alo

ইতালিতে হামলা ও হেনস্তার শিকার হয়েছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। তাঁকে পানি, কোমল পানীয় ও ডিম ছুড়ে মারা হয়েছে, শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। বাঁধন আরও জানান, তাঁর হাত থেকে মুঠোফোন ফেলে দেওয়া হয়েছে। ঘটনার সময় তাঁর ভাইয়ের শিশুসন্তানও সঙ্গে ছিল। হামলার পর স্থানীয় থানায় অভিযোগ করেছেন তিনি। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে বাঁধনের সঙ্গে সহমর্মিতা প্রকাশ করেছেন শিল্পী ও নির্মাতা।

নির্মাতা আশফাক নিপুন বাঁধনের ফেসবুক লাইভ শেয়ার করে লিখেছেন, ‘এটি অত্যন্ত নিন্দনীয় ও লজ্জাজনক ঘটনা। বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের সিনেমার প্রতিনিধিত্ব করতে যাওয়া একজন শিল্পীর ওপর হামলা সত্যিই বর্বরোচিত ও দুঃখজনক। এমন ঘটনায় শিল্পীর নিরাপত্তা ও মর্যাদা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। আশা করি, তিনি দ্রুত প্রয়োজনীয় আইনি সহায়তা পাবেন এবং ঘটনার সুষ্ঠু বিচার হবে।’

Visit betsport.cv for more information.

ইতালিতে হামলা ও হেনস্তা, অভিনেত্রী বাঁধন বললেন ‘আমাকে দমানো সহজ নয়’

আরেক নির্মাতা শঙ্খ দাশগুপ্তও নিজের ফেসবুকে দীর্ঘ এক পোস্ট দিয়েছেন। তিনি লিখেছেন, ‘ভেনিস বুঝি না, কান বুঝি না, সিনেমা বুঝি না, শিল্প বুঝি না, অর্জন বুঝি না, সম্মান বুঝি না! এমনকি দেশও বুঝি না। আমরা বুঝি—আওয়ামী লীগ না বিএনপি, হিন্দু না মুসলমান, আমার লোক না তোমার লোক। আজমেরী হক বাঁধন ভেনিসের মঞ্চে দাঁড়ালে আমরা দেখি না, একজন বাংলাদেশি শিল্পী পৃথিবীর অন্যতম মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসবে নিজের দেশকে প্রতিনিধিত্ব করছেন। আমরা আগে খুঁজি তিনি কোন পক্ষের? একজন বাংলাদেশি বিদেশের মাটিতে আরেকজন বাংলাদেশিকে অপমান করে, হেনস্তা করে! একজন মুক্তিযোদ্ধাকে এই দেশের মাটিতেই হেনস্তা করা হয়, গলায় জুতার মালা পরানো হয়। তারপরও বুক ফুলিয়ে দেশপ্রেমের কথা বলে। কী অদ্ভুত আমাদের দেশপ্রেম! দেশের চেয়ে দল বড়। মানুষের চেয়ে পরিচয় বড়। অর্জনের চেয়ে রাজনীতি বড়। সবকিছুকে ভাগ করতে করতে দল, ধর্ম, পক্ষ, বিপক্ষ একদিন হয়তো দেখব, ভাগ করার মতো একটা দেশই আর অবশিষ্ট নেই।’
অভিনেত্রী পরীমনিও বাঁধনের ওপর হামলার ঘটনার ভিডিও শেয়ার করে প্রতিবাদ জানিয়েছেন।

Read full story at source