ওল্ড মেলোডি, ভিনটেজ ড্রিম আর একটুখানি নস্টালজিয়ায় ভাবনার পোলকা ডট ম্যাজিক
· Prothom Alo

সমকালীন ফ্যাশনের সঙ্গে রেট্রো গ্ল্যামার মিলিয়ে এক নস্টালজিক আবহ তৈরি করেছেন ফ্যাশনিস্তা অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। সম্প্রতি পোলকা ডটের ড্রেসে পুরোনো দিনের সৌন্দর্যবোধকে আধুনিকতার ছোঁয়ায় নতুন করে তুলে ধরে আবারও নিজের স্বতন্ত্র স্টাইলের ছাপ রেখেছেন তিনি।
নো মেকআপ, ক্যাজুয়াল কিংবা গ্ল্যামারাস—যে কোনো লুকেই ভাবনার সৌন্দর্যের আবেদন আলাদা। কখনো শাড়িতে বাঙালিয়ানায়, কখনো গাউনে রাজকীয়তায়, আবার কখনো ওয়েস্টার্ন পোশাকে আধুনিক মুডে ধরা দেন তিনি। এবার তাঁর সাজে যোগ হলো পুরোনো দিনের নস্টালজিয়ার আবহ।
Visit betsport.cv for more information.
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের কয়েকটি ছবি শেয়ার করেছেন ভাবনা। ছবিতে তাঁকে দেখা গেছে চকলেট জমিনের ওপর সাদা পোলকা ডটের ড্রেসে।
পোশাকটির অন্যতম আকর্ষণ হল্টারনেকলাইন। সামনের ডিপ নেকলাইন ও বডিহাগিং সিলুয়েট পোশাকটিতে যোগ করেছে ভিনটেজ আমেজ। নিচের অংশেও রয়েছে একই পোলকা ডটের ছন্দ। সব মিলিয়ে পোশাকটির নকশায় ফুটে উঠেছে পুরোনো দিনের ফ্যাশনের নস্টালজিক আবহ, যা মনে করিয়ে দেয় আশির দশকের রেট্রো ফ্যাশনকে।
তবে শুধু পোশাকেই থেমে থাকেনি ভিনটেজ আবহ। ভাবনার চুল যেন পুরো লুকটিকে নিয়ে গেছে পুরোনো দিনের কোনো সিনেমার দৃশ্যে। কপার-ব্রাউন হাইলাইটে রাঙানো চুলগুলো ব্লো-ড্রাই করে পেছনের দিকে সফট ওয়েভ ও ভলিউমিনাস কার্লে ছেড়ে রাখা হয়েছে।
গালে নরম ব্লাশ, চোখে আইলাইনার ও কাজলের সঙ্গে কপার-গোল্ড আইশ্যাডো। আর ঠোঁটে টেরাকোটা-ব্রাউন লিপস্টিক পুরো সাজে যোগ করেছে আবেদন।
গয়নায় ফুটে উঠেছে মিনিমাল টাচ। কানে হীরা ও মুক্তার দুল, নাকে ছোট্ট হীরার নাকফুল আর আংটি। খুব বেশি কিছু নয়, বরং অল্প কয়েকটি অনুষঙ্গেই সাজকে দিয়েছেন পরিপূর্ণতা।
লুকটির সঙ্গে যেন নিজের মনের কথাটিও মিলিয়ে নিয়েছেন ভাবনা। ছবিগুলোর ক্যাপশনে লিখেছেন, “পুরোনো সুর, ভিনটেজ স্বপ্ন আর একটু নস্টালজিয়ার মাঝখানে… আবার যেন নিজেকেই খুঁজে পেলাম।”
ছবি: ভাবনার ইন্সটাগ্রাম