বিদেশভ্রমণে বছরে ১৮ হাজার ডলার খরচ করা যাবে

· Prothom Alo

বাংলাদেশি নাগরিকদের বিদেশভ্রমণের ক্ষেত্রে বার্ষিক বৈদেশিক মুদ্রা ব্যবহারের সীমা ১২ হাজার ডলার থেকে বাড়িয়ে ১৮ হাজার ডলার করেছে বাংলাদেশ ব্যাংক। এর মধ্যে প্রতিবার সর্বোচ্চ পাঁচ হাজার ডলার নগদে ও বাকি অর্থ কার্ডে খরচ করা যাবে।

Visit zeppelin.cool for more information.

ভ্রমণসংক্রান্ত বৈদেশিক মুদ্রার প্রকৃত চাহিদা বৃদ্ধি ও আন্তর্জাতিক ভ্রমণের পরিবর্তিত প্রয়োজন বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আজ রোববার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ থেকে এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলোকে পাঠানো হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলো কোনো প্রাপ্তবয়স্ক বাংলাদেশি নাগরিককে কোনো পঞ্জিকাবর্ষে বিদেশভ্রমণের জন্য সর্বোচ্চ ১৮ হাজার ডলার বা সমপরিমাণ বৈদেশিক মুদ্রা ছাড় করতে পারবে। আগে এই সীমা ছিল ১২ হাজার ডলার।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, বাংলাদেশি নাগরিকদের প্রকৃত ভ্রমণসংক্রান্ত বৈদেশিক মুদ্রার চাহিদা পূরণ ও আন্তর্জাতিক ভ্রমণের পরিবর্তিত প্রয়োজন বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন এই সীমা পঞ্জিকাবর্ষ প্রতিবছরের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রযোজ্য হবে। তবে ১২ বছরের কম বয়সীদের জন্য আগের নিয়ম বহাল থাকবে। প্রাপ্তবয়স্কদের জন্য অনুমোদিত সীমার অর্ধেক বা ৫০ শতাংশ ব্যয় করতে পারবে তারা।

বাংলাদেশ ব্যাংক আশা করছে, ভ্রমণ কোটার সীমা বাড়ানোর ফলে বিদেশভ্রমণে বৈদেশিক মুদ্রার চাহিদা পূরণ আরও সহজ হবে। এতে পর্যটন, আত্মীয়স্বজনের সঙ্গে দেখা করা ও অন্যান্য অনুমোদিত বিদেশভ্রমণের ক্ষেত্রে বাড়তি সুবিধা পাওয়া যাবে।

Read full story at source