ডেঙ্গুর চাপে শয্যাসংকট, মেঝেতে রোগী

· Prothom Alo

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে জায়গা নেই। শয্যা না পেয়ে রোগীদের কেউ মেঝেতে শুয়ে, কেউ স্যালাইন হাতে দুর্বল শরীর নিয়ে চলাফেরা করছেন। ৪০ শয্যার এই ওয়ার্ডে ভর্তি ৭৮ রোগী; তাঁদের মধ্যে ৩৮ জনের ঠাঁই হয়েছে মেঝেতে। ডেঙ্গুর বাড়তি চাপ সামলাতে হিমশিম খাচ্ছে হাসপাতালটি।

Visit betsport.cv for more information.

শয্যা না পেয়ে ডেঙ্গু ওয়ার্ডের বাইরে মেঝেতেই চিকিৎসা নিচ্ছেন ফেনী থেকে আসা বেলায়েত হোসেন শয্যার অভাবে মেঝেতে থাকা রোগীদের সেবা দিচ্ছেন চিকিৎসক ও নার্সরা শরীর দুর্বল, তবু হাতে স্যালাইন নিয়েই ওয়াশরুমে যেতে হচ্ছে এই রোগীকে হাসপাতালের মেঝেতে বসে ডাবের পানি পান করছেন ডেঙ্গুতে আক্রান্ত এই রোগী ডেঙ্গু কর্নারের সামনে দেয়ালে হেলান দিয়ে বসে আছেন এক রোগী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে ৪০ শয্যার বিপরীতে ভর্তি ৭৮ রোগী শয্যা না পেয়ে ডেঙ্গু ওয়ার্ডের মেঝেতেই চিকিৎসা নিতে হচ্ছে ৩৮ রোগীকে

Read full story at source