আরজি কর হাসপাতালের নারী চিকিৎসক ধর্ষণ-হত্যাকাণ্ডে সাবেক পৌর চেয়ারম্যান গ্রেপ্তার

· Prothom Alo

কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যাকাণ্ডের পর লাশ সৎকারে তড়িঘড়ির অভিযোগে পুলিশ উত্তর ২৪ পরগনার পানিহাটি পৌরসভার সাবেক চেয়ারম্যান তৃণমূলের সোমনাথ দেকে গ্রেপ্তার করেছে। গতকাল বৃহস্পতিবার তাঁকে বেঙ্গালুরুর একটি গেস্টহাউস থেকে গ্রেপ্তার করা হয়। সেখানে তিনি পালিয়ে ছিলেন।

Visit sport-tr.bet for more information.

অভয়ার মা–বাবা রাজ্যের ক্ষমতা বদলের পর অভিযোগ তোলেন তাঁদের কন্যার মরদেহ তাঁদের না জানিয়ে জোর করে পানিহাটি শ্মশানে দাহ করা হয়। এই দাবির প্রতি সমর্থন জানিয়ে নবনির্বাচত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই হত্যাকাণ্ড পুনঃতদন্তের নির্দেশ দেন। এরপর পুলিশ নতুন করে তদন্তে নামে। মামলা করে বারাকপুরের পুলিশ কমিশনারেট।

মামলাটি হওয়ার পর পানিহাটির সাবেক তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ এবং সাবেক পৌর কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায় গত ১৩ আগস্ট গ্রেপ্তার হন। এ মামলা হওয়ার পর দুজনেই আত্মগোপনে ছিলেন।

কলকাতার পুলিশ সোমনাথ দেকে গ্রেপ্তারের পর বেঙ্গালুরু থেকে গতকাল ট্রানজিট রিমান্ডে কলকাতার খড়দা থানায় নিয়ে আসে। তাঁকে বারাকপুরের মহকুমা বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হবে। আজ সকালে যখন তাঁকে খড়দা থানা থেকে আদালতে নেওয়া হচ্ছিল তখন স্থানীয় লোকজন ব্যাপক বিক্ষোভে ফেটে পড়েন। তাঁরা তাঁর দিকে ডিম, ইটপাটকেল ছুড়ে মারেন।

এই নির্মল ঘোষের বিরুদ্ধে অভিযোগ, তিনি এবং তৃণমূলের আরও দুই নেতা অভয়ার মরদেহ তাঁর পিতা–মাতাকে শেষবারের মতো না দেখিয়ে এবং সৎকারের শাস্ত্রীয় নিয়মকানুন না মেনে জোরপূর্বক ‘ভিআইপি’র মর্যাদা দিয়ে তড়িঘড়ি করে পানিহাটি শ্মশানে দাহ করান।

পুলিশের তদন্তে জানা যায়, দ্রুত সৎকার করার জন্য নির্মল অস্ত্রের হুমকি দেখিয়েছেন।

২০২৪ সালের ৯ আগস্ট রাতে এই নারী চিকিৎসক হাসপাতালে কর্তব্যরত অবস্থায় ধর্ষণের শিকার হন এবং এরপর তাঁকে হত্যা করা হয়।

Read full story at source