ইতালিপ্রবাসীর বাড়িতে হাতবোমা বিস্ফোরণ, চার ‘কারিগর’ আহত

· Prothom Alo

মাদারীপুরে এক প্রবাসীর ঘরে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত চারজন আহত হয়েছেন এবং ঘটনাস্থল থেকে একজনকে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার ভোররাতে সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নের পশ্চিম পেয়ারপুর গ্রামে এ ঘটনা ঘটে।

ওই প্রবাসীর নাম রাজ্জাক মোল্লা। তিনি ইতালিতে থাকেন। ওই বাড়িতে কেউ থাকেন না। বাড়ির একটি ঘরের বারান্দার কক্ষে বিস্ফোরণটি ঘটে। ঘটনাস্থল থেকে আটক ব্যক্তির নাম সালাউদ্দিন গাজী। তিনি রাজ্জাকের খালাতো ভাই। পাশের বাড়িতেই থাকেন তিনি।

Visit sportbet.reviews for more information.

মাসুদুর রহমান, স্থানীয় বাসিন্দাবোমার বিকট বিস্ফোরণের শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে। মুহূর্তের মধ্যে ধোঁয়া উড়তে দেখা যায়। হঠাৎ বিস্ফোরণে স্থানীয় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পুলিশ ও স্থানীয় লোকজন জানান, ইতালিপ্রবাসী রাজ্জাক মোল্লার বাড়িতে ভোররাতে হঠাৎ বোমা বিস্ফোরিত হয়। এ সময় টিনশেড ঘরের বেড়া উড়ে যায়। এতে অন্তত চারজন আহত হন এবং আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রবাসী রাজ্জাকের খালাতো ভাই সালাউদ্দিন গাজীকে আটক করে পুলিশ। পাশাপাশি বিস্ফোরণের আলামত সংগ্রহ করা হয়।

পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, প্রবাসীর ঘরে বসে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে। জড়িত ব্যক্তিদের ধরতে এরই মধ্যে চেষ্টা চালিয়ে যাচ্ছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

পেয়ারপুর এলাকার স্থানীয় বাসিন্দা মাসুদুর রহমান বলেন, বোমার বিকট বিস্ফোরণের শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে। মুহূর্তের মধ্যে ধোঁয়া উড়তে দেখা যায়। হঠাৎ বিস্ফোরণে স্থানীয় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বিস্ফোরণে উড়ে যায় ঘরের টিনের ছাউনি ও বেড়ার কিছু অংশ

নাম প্রকাশ না করার শর্তে এক বাসিন্দা বলেন, পেয়ারপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মোল্লাবাড়ি এলাকায় পরিত্যক্ত বাড়িতে গোপনে বোমা তৈরির সময় এই বিস্ফোরণ ঘটে। ওই এলাকায় স্থানীয় দুটি পক্ষ রয়েছে। পেয়ারপুর ইউনিয়নে সম্ভাব্য দুই চেয়ারম্যান প্রার্থী রাজ্জাক মোল্লা ও জাকির মোল্লার মধ্যে খাসজমিতে ঘর তোলা ও এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কয়েক দিন ধরে বিরোধ চলছে। এই বোমা বিস্ফোরণের সঙ্গে তাঁদের যোগসূত্র থাকতে পারে।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, হাতবোমা বিস্ফোরণের খবর পেয়ে সদর মডেল থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের ধরতে পুলিশের একাধিক দল মাঠে নেমেছে। আটক সালাউদ্দিন গাজীকে আদালতে প্রেরণ করেছে পুলিশ। এ ছাড়া আহত ব্যক্তিরা গ্রেপ্তারের আতঙ্কে এখনো সরকারি হাসপাতালে ভর্তি হননি।

প্রতিবেশীদের বরাতে জানা গেছে, বিস্ফোরণে আহত চারজনের বাড়ি পেয়ারপুর গ্রামে। তাঁরা হলেন মো. সিদ্দিক, আহাদ গাজী, নয়ন গাজী ও রাব্বী আকন। তবে আহত ব্যক্তিরা কোথায় চিকিৎসা নিচ্ছেন, এ বিষয়ে কেউ তথ্য দিতে পারেননি। স্থানীয় একাধিক বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, আহত ব্যক্তিরা হাতবোমা তৈরির কারিগর হিসেবে পরিচিত।

Read full story at source