নিরাপদ পথ ছেড়ে যে পারাপার
· Prothom Alo
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে পদচারী-সেতু আছে। তবু সেই সেতু এড়িয়ে বাঁশ ও গ্রিলের ফাঁক গলে ঝুঁকি নিয়ে মহাসড়ক পার হচ্ছেন পথচারীরা। পাশে ছুটে যাচ্ছে বাস, ট্রাক ও ভারী যান। সীতাকুণ্ডের সলিমপুর ফকিরহাট এলাকায় প্রতিদিনই দেখা যায় এমন দৃশ্য। এই সামান্য অসতর্কতাই ডেকে আনতে পারে ভয়াবহ দুর্ঘটনা।
Visit moryak.biz for more information.
মাথার ওপর বাঁশের বেড়া। তার নিচ দিয়েই ঝুঁকে মহাসড়ক পার হচ্ছেন এক যুবক রাস্তার মাঝখানে যাওয়ার আগে একবার উঁকি। কোনো গাড়ি আসছে কি না, দেখে নিচ্ছেন পথচারী সামনে এগিয়ে যাচ্ছেন এক বৃদ্ধ, আর কয়েক হাত পেছনেই দ্রুত ছুটে যাচ্ছে ১৬ চাকার ভারী যানএকসঙ্গে ছুটে চলছে বাস ও ট্রাক। ব্যস্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের এই পথেই ঝুঁকি নিয়ে পারাপার পথচারীদের জীবনের ঝুঁকি নিয়ে ব্যস্ত মহাসড়ক পার হচ্ছেন তিনি এক পাশে পদচারী-সেতু, অন্য পাশে মহাসড়ক। সেতু এড়িয়ে নিচ দিয়ে পার হচ্ছেন পথচারীরা একজনের কাঁধে আরেকজনের হাত। এভাবেই ব্যস্ত মহাসড়ক পার হচ্ছেন দুই বন্ধু