বেসরকারি সংস্থায় চাকরি, পদ ১৫০
· Prothom Alo

বেসরকারি সংস্থা সিএসএসে মাইক্রোফাইন্যান্স প্রোগ্রামে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মোট পদসংখ্যা ১৫০। সরাসরি নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
চাকরির বিবরণ
Visit fishroad-app.com for more information.
পদের নাম: লোন অফিসার
পদসংখ্যা: ১৫০
শিক্ষাগত যোগ্যতা
স্নাতক/স্নাতকোত্তর
কর্মস্থল
বাংলাদেশের যেকোনো স্থানে।
বয়সসীমা
সর্বোচ্চ ৩৯ বছর।
বেতন-ভাতা
অস্থায়ী অবস্থায় ২৩,০৮০-২৫,০০০ টাকা। স্থায়ী হলে ২৫,৩২০-২৭,২৮০ টাকা।
যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে সায়েন্স ফেলোশিপ, বছরে ৯৮ হাজার ডলারআবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীদের পরিচালক, এইচআরএম অ্যান্ড পিএমইএল বরাবর আবেদন করতে হবে। প্রয়োজনীয় কাগজপত্রসহ সরাসরি নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
পরীক্ষার স্থান ও তারিখ
১. সিএসএস বহদ্দারহাট ব্রাঞ্চ, মণি ভিলা, রোড নং-১, বাড়ী নং-৪৮৫, ব্লক-বি, চাঁদগাঁও আবাসিক এলাকা, বহদ্দারহাট, চট্টগ্রাম।
৪ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯.০০টা।
২. সিএসএস নরসিংদী সদর-০১ ব্রাঞ্চ, ভেলানগর, তিতাস গ্যাস রোড, মা ক্লিনিকের উত্তর পার্শ্বে (দ্বিতীয় তলা), জেলখানা মোড়, গ্রাম-চিনিশপুর, ডাকঘর-নরসিংদী।
১৮ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯.০০টা।
৩. সিএসএস জয়দেবপুর ব্রাঞ্চ বাড়ী নং-৫৯, ক্যাডেট কলেজ আবাসিক এলাকা, জয়দেবপুর পুলিশ লাইন, জয়দেবপুর, গাজীপুর।
১৮ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯.০০টা।
নির্দেশনা ও শর্তগুলো
১. নারী প্রার্থীদের আবেদন করতে উৎসাহিত করা যাচ্ছে।
২. প্রার্থীর নিজস্ব মোটরসাইকেল ও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকলে চাকরিতে অগ্রাধিকার দেওয়া হবে।