কবরী, পূর্ণিমা, মেহজাবীন–পায়েলদের প্রথম পারিশ্রমিক কত

· Prothom Alo

সারাহ বেগম কবরী

তারকাদের জৌলুস, তারকাখ্যাতি এবং লাখ লাখ টাকার পারিশ্রমিকের আড়ালে লুকিয়ে থাকে সংগ্রামের গল্প। কারণ, ক্যারিয়ারের শুরুটা তাঁদের মসৃণ ছিল না। ক্যারিয়ারের একদম শুরুতে অনেক প্রথমসারির তারকা কেউ কেউ কোনো অর্থই পাননি। আবার কেউ পেয়েছেন। সেই পারিশ্রমিক ছিল খুবই সামান্য। বিভিন্ন সময় গণমাধ্যম প্রথম আলোসহ বিভিন্ন সাক্ষাৎকারে তারকারা মজার ছলে ভাগ করে নিয়েছেন সেসব কথা। কারণ, এই পারিশ্রমিকই তাঁদের ক্যারিয়ার নিয়ে পথচলা শিখিয়েছে, জীবনকে চিনিয়েছে। কারণ, এই প্রথম পারিশ্রমিকের সঙ্গে জড়িয়ে আছে ইমোশন। দেশের এই আলোচিত তারকারা কে কত টাকা পারিশ্রমিক পেয়েছিলেন? দেখে নিতে পারেন সেই চিত্র।

১. কবরী
তখন চট্রগ্রামে থাকতেন ঢালিউডের ‘মিষ্টি মেয়ে’ সারাহ বেগম কবরী। সেখান থেকেই বাবা ও বোনের সঙ্গে চলে আসেন ঢাকায় অডিশন দিতে। ১৯৬৪ সালে সুভাষ দত্ত পরিচালিত ‘সুতরাং’ সিনেমার শুটিংয়ের জন্য প্রথম ঢাকায় আসেন। সেই সিনেমায় শুটিংয়ের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তাঁর। এই কালজয়ী চলচ্চিত্রে অভিনয় করার জন্য তিনি পারিশ্রমিক হিসেবে পেয়েছিলেন ১১১১ টাকা। এই টাকা সবই তাঁর বাবার হাতে দিয়েছিলেন।

Visit asg-reflektory.pl for more information.

অভিনেত্রী রোজিনা

২. রোজিনা
অভিনয় করার শখ ছিল। কিন্তু হঠাৎ করেই যে অভিনয়ে নাম লেখাতে হবে, সেটা কখনোই ভাবেননি। রোজিনা প্রথম অভিনয় করেন ‘জানোয়ার’ সিনেমায়। এই নিয়ে তিনি বহুবার সাক্ষাৎকারে বলেছিলেন, একবার ঘুরতে বের হয়েছিলেন। সেই সময় দেখতে পান সংসদ ভবন এলাকায় শুটিং হচ্ছিল। এ সময় তাঁকে দেখে পরিচালক বলেন, ‘এই, আপনি আমাদের একটু সহায়তা করেন। ছোট একটি ভূমিকায় অভিনয় করেন।’ পাশে থাকা সবাই তাঁকে রাজি করান। কারণ, সবাই জানতেন তিনি অভিনেত্রী হতে চান। অভিনেত্রী এক সাক্ষাৎকারে পরে বলেছিলেন, ‘তারপর আমাকে মেককাপ দিয়ে পোশাক পরিয়ে দিল। দৃশ্যটা ছিল এমন, আমি ট্রে হাতে করে নিয়ে যাব, কাট বললে আবার চলে আসব। এই অভিনয়টুকুর জন্য প্রথম আমি ১০ টাকা পারিশ্রমিক পেয়েছিলাম। সেই সময় এটাই আমার কাছে অনেক টাকা।’

নায়িকা পূর্ণিমা

৩. পূর্ণিমা
চিত্রনায়িকা পূর্ণিমা ১৯৯৭ সালে জাকির হোসেন রাজু পরিচালিত ‘এ জীবন তোমার আমার’ সিনেমার মাধ্যমে ঢাকাই চলচ্চিত্রে পা রাখেন। রোমান্টিক চলচ্চিত্রে সহশিল্পী ছিল রিয়াজ। প্রথম ছবিতেই এক লাখ টাকা পারিশ্রমিক পেয়ে তিনি তা মায়ের হাতে তুলে দেন। এই দারুণ শুরু তাঁর ক্যারিয়ারের শক্তিশালী ভিত্তি গড়ে তোলে।

মেহজাবীন চৌধুরী

৪. মেহজাবীন চৌধুরী
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। তিনিও চট্টগ্রাম থেকে মাকে সঙ্গে নিয়ে এসে প্রথম নাটকের শুটিং করেন। নাটকটির নাম ছিল ‘তুমি থাকো সিন্ধু পাড়ে’। প্রথম নাটকে মেহজাবীনের সহশিল্পী ছিলেন মাহফুজ আহমেদ। শুটিংয়ের আগে তাঁর অভিনীত নাটকও দেখার সুযোগ হয়নি মেহজাবীনের। তবে মা–বাবার কাছ থেকে শুনেছিলেন, তিনি অনেক জনপ্রিয় অভিনেতা। সবকিছু মিলিয়ে ভয়, কিছুটা নার্ভাস ছিলেন। সেই প্রথম নাটকের জন্য পারিশ্রমিক হিসেবে তিনি ১৫ হাজার টাকা পেয়েছিলেন।

সরকারি কর্মচারীদের পে–স্কেল ঘিরে রুনা লায়লা ও এন্ড্রু কিশোরের গাওয়া গান ভাইরালকেয়া পায়েল

৫. কেয়া পায়েল
অভিনয়ের কোনো ইচ্ছা ছিল না কেয়া পায়েলের। শখের বশে একবার একটি বিজ্ঞাপনচিত্রের শুটিংয়ে গিয়েছিলেন। সেখান থেকেই কয়েকজনের সঙ্গে পরিচয় হয়। এরপর অনেকে অভিনয়ের জন্য ডাকতেন। পরে ২০১৮ সালে নাটকে অভিনয় করেন। প্রথম নাটকেই পেয়ে যান প্রধান চরিত্র। সেই নাটকের নাম ছিল ‘একটাই আমার তুমি’। সেই নাটকে তাঁর বিপরীতে অভিনয় করেছিলেন অভিনেতা আফরান নিশো। তাঁর প্রথম নাটকে পারিশ্রমিক ছিল ১০ হাজার টাকা।

Read full story at source