দুই দিনের ক্রিকেটে এবার বাংলাদেশ
· Prothom Alo

টেস্ট ক্রিকেট পাঁচ দিনের খেলা। ধৈর্যের খেলা। সেশন ধরে লড়াই করার খেলা। কিন্তু ইতিহাস সব সময় সেই নিয়ম মানেনি। পাঁচ দিন তো দূরে থাক, এমন কিছু টেস্ট আছে যা শেষ হয়েছে দুই দিনেই। সেই বিরল তালিকায় এবার যুক্ত হলো বাংলাদেশও।
Visit asg-reflektory.pl for more information.
ম্যাকাইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই দিনেই টেস্ট হেরেছে নাজমুল হোসেনের দল। ইনিংস ও ৫১ রানের এই হার বাংলাদেশের টেস্ট ইতিহাসে দুই দিনের প্রথম হার।
ম্যাচটি বাংলাদেশের জন্য আরও বিব্রতকর হয়ে থাকবে অন্য একটি কারণে। প্রথম ইনিংসে ৬৪ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসেও লড়াইটা বেশিক্ষণ টেকেনি। অলআউট ৯৫ রানে। বাংলাদেশের টেস্ট ইতিহাসে এই প্রথম ম্যাচে দুই ইনিংসেই এক শর নিচে অলআউট। আর সব মিলিয়ে ২১ বছর পর এমন ঘটনা দেখেছে টেস্ট।
দুই দিনে টেস্ট শেষ, বাকি তিন দিন নাজমুলরা ঘুমাবেনগত সপ্তাহেই ডারউইনে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়েছিল বাংলাদেশ। অস্ট্রেলিয়ার মাটিতে সেটি ছিল বাংলাদেশের প্রথম টেস্ট জয়। ঐতিহাসিক সেই জয়ের পর সিরিজের পরের ম্যাচেই বাংলাদেশের নাম লেখা হলো ইতিহাসের অন্য পাতায়।
দুই দিনে শেষ হওয়া টেস্টের সংখ্যা খুব বেশি নয়। বাংলাদেশের টেস্টটিসহ ২৮টি। প্রথমটি ১৮৮২ সালের। অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের সেই টেস্ট শেষ হয়েছিল দুই দিনেই। অস্ট্রেলিয়া জিতেছিল মাত্র ৭ রানে। এরপর ১৪৪ বছরে আরও ২৭টি টেস্ট যোগ হয়েছে এই বিরল তালিকায়।
ম্যাকাই টেস্ট ইনিংস ব্যবধানে জিতেছে অস্ট্রেলিয়াতালিকায় সবচেয়ে বেশি চোখে পড়ে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার নাম। তবে সময়ের সঙ্গে সঙ্গে সেখানে যোগ হয়েছে ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে ও আফগানিস্তানের নাম, এবার যেখানে বাংলাদেশও।
দুই দিনের টেস্টে সবচেয়ে বেশি হেরেছে দক্ষিণ আফ্রিকা, ৯ বার। ইংল্যান্ড হেরেছে দ্বিতীয় সর্বোচ্চ পাঁচবার। অস্ট্রেলিয়া হেরেছে চারবার।
প্রতিশোধের জয়? অস্ট্রেলিয়া অধিনায়ক বললেন, ‘আত্মসম্মানের ব্যাপার’ ছিল