আইপিডিসি ফাইন্যান্সে ক্যারিয়ার গড়ার সুযোগ, প্রাধান্য পাবেন সদ্য স্নাতক নারীরা
· Prothom Alo
আর্থিক প্রতিষ্ঠান আইপিডিসি ফাইন্যান্স পিএলসি নতুন স্নাতকদের জন্য এক বছর মেয়াদি ‘সেলস এক্সিলেন্স প্রোগ্রাম’-এর বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানে ভবিষ্যতের বিজনেস লিডার তৈরি এবং তরুণদের কৌশলগত বিক্রয় ও পরামর্শক সেবায় দক্ষ করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই প্রোগ্রামে নারী প্রার্থীদের আবেদন করতে বিশেষভাবে উৎসাহিত করা হচ্ছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে পারবেন।
সংক্ষিপ্ত তথ্য
Visit saltysenoritaaz.org for more information.
প্রতিষ্ঠানের নাম: আইপিডিসি ফাইন্যান্স পিএলসি।
প্রোগ্রামের নাম: সেলস এক্সিলেন্স প্রোগ্রাম।
চাকরির ধরন: ফুলটাইম (অফিস)।
কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থান।
বিদেশে পড়াশোনার পাশাপাশি খণ্ডকালীন কাজ, যেসব বিষয় জানা জরুরিশিক্ষাগত যোগ্যতা: কেবল সদ্য স্নাতকেরা আবেদন করতে পারবেন। এসএসসি ও এইচএসসি পরীক্ষায় ন্যূনতম জিপিএ–৪.৫০ থাকতে হবে। ইউজিসি অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে সিজিপিএ–৪.০০-এর মধ্যে ন্যূনতম ৩.০০ থাকতে হবে।
প্রোগ্রামের বিবরণ ও সুবিধা
এক বছরের প্রশিক্ষণ মেয়াদে আর্থিক পণ্য, গ্রাহক পরামর্শ ও কৌশলগত বিক্রয়–সংক্রান্ত বিষয়ে বাস্তব অভিজ্ঞতা প্রদান করা হবে। মেধা ও পারফরম্যান্স মূল্যায়নের ভিত্তিতে সফলভাবে মেয়াদ শেষ হলে প্রার্থীদের ‘সিনিয়র এক্সিকিউটিভ’ পদে নিয়োজিত করা হবে এবং প্রাতিষ্ঠানিক নীতি অনুযায়ী বেতন ও অন্যান্য সুবিধা দেওয়া হবে।
আবেদনপ্রক্রিয়া ও সময়সীমা
আগ্রহী প্রার্থীরা অনলাইনে আইপিডিসি ফাইন্যান্সের নির্ধারিত প্রক্রিয়ায় আবেদন করতে পারবেন। কেবল বাছাইকৃত প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য ডাকা হবে। বিস্তারিত জানতে এই লিঙ্কে প্রবেশ করুন।
আবেদনের শেষ তারিখ: ৫ সেপ্টেম্বর ২০২৬