জন্মভূমিতে ফেরা: ভিয়েরার হাত ধরে নতুন শুরুর অপেক্ষায় সেনেগাল

· Prothom Alo

সেনেগালে জন্ম। তবে আট বছর বয়সে পরিবারের সঙ্গে ফ্রান্সে পাড়ি জমিয়েছিলেন প্যাট্রিক ভিয়েরা। ১৯৯৮ সালে ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জেতা সেই ভিয়েরা আজ সেনেগাল ফুটবলের দলে কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন।

বিশ্বকাপের শেষ ৩২ থেকে বিদায় নেওয়ার পর বরখাস্ত করা হয়েছিল সেনেগালের কোচ পাপে থিয়াওকে। তাঁর জায়গায় মঙ্গলবার সেনেগালের নতুন প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ইংলিশ ক্লাব আর্সেনালের সাবেক মিডফিল্ডার ভিয়েরাকে।

Visit palladian.co.za for more information.

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এক পোস্টে খবরটি নিশ্চিত করেছে সেনেগাল ফুটবল ফেডারেশন। তবে ৫০ বছর বয়সী ভিয়েরার সঙ্গে চুক্তির মেয়াদ বা অন্যান্য বিবরণ প্রকাশ করা হয়নি।

বর্ণাঢ্য ক্লাব ক্যারিয়ারই ছিল ভিয়েরার। আর্সেনাল, ম্যানচেস্টার সিটির পাশাপাশি ইতালির দুই পরাশক্তি ইন্টার মিলান ও এসি মিলানের হয়ে খেলেছেন এই ফরাসি কিংবদন্তি। তবে তাঁর কোচিং ক্যারিয়ার ফুটবলার জীবনের সাফল্যের ধারেকাছেও পৌঁছাতে পারেনি।

আর্সেনালের হয়ে প্রিমিয়ার লিগ জিতেছেন প্যাট্রিক ভিয়েরা

এর আগে নিউ ইয়র্ক সিটি এফসি, নিস, ক্রিস্টাল প্যালেস ও স্ত্রাসবুর্গকে কোচিং করিয়েছেন ভিয়েরা। তাঁর সর্বশেষ কোচিং অ্যাসাইনমেন্ট ছিল জেনোয়ায়। সেখানে শুরুটা ভালো হলেও এক বছরের কম সময়ের মধ্যে তাঁকে বরখাস্ত করা হয়; সে সময় ইতালিয়ান সিরি ’আ’র পয়েন্ট টেবিলের তলানিতে ছিল ক্লাবটি।

বিশ্বকাপে বেলজিয়ামের বিপক্ষে নির্ধারিত সময়ের খেলা শেষ হওয়ার মাত্র ৫ মিনিট আগেও ২-০ গোলে এগিয়ে ছিল সেনেগাল; কিন্তু নাটকীয়ভাবে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয় তাদের। তার আগে গ্রুপ পর্বেও ফ্রান্স ও নরওয়ের কাছে হেরে টুর্নামেন্ট থেকেই ছিটকে যাওয়ার দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিল দলটি।

বাংলাদেশের বিপক্ষে হারের পর অস্ট্রেলিয়ার নির্বাচকদের ধুয়ে দিলেন ইয়ান চ্যাপেল

এর দুই সপ্তাহের কম সময়ের মধ্যেই পাপে থিয়াও ও তাঁর কোচিং স্টাফকে ছাঁটাই করা হয়। ২০২৪ সালে দায়িত্ব নেওয়া ৪৫ বছর বয়সী থিয়াওর অধীন এ বছর মরক্কোয় বিতর্কিত এক মহাদেশীয় শিরোপা জিতেছিল পশ্চিম আফ্রিকার দেশটি। পরবর্তী সময়ে আফ্রিকান ফুটবল কনফেডারেশন (সিএএফ) তাদের সেই জয় বাতিল করে দেয়। সিএএফ-এর এই সিদ্ধান্তের বিরুদ্ধে ক্রীড়া সালিসি আদালতে (সিএএস) আপিল করেছে সেনেগাল, ৮ অক্টোবর যার শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

গার্দিওলাকে ছাড়া নতুন এক প্রিমিয়ার লিগ

Read full story at source