শাকিব খানের এই বলিউড নায়িকাকে মনে আছে? দেখুন তাঁর গ্ল্যাম-বোল্ড স্টাইল ডায়েরি
· Prothom Alo

সোনাল চৌহানের ফ্যাশন স্টাইল যেন প্রতিবারই নতুন চমক। কখনো সাদা-রুপালি শাড়িতে পরিশীলিত ভারতীয় সৌন্দর্য, কখনো ঝলমলে পার্টি লুকে গ্ল্যামারাস উপস্থিতি, আবার কখনো গাঢ় রঙের আধুনিক পোশাকে সাহসী স্টাইল। বিভিন্ন সাজে নিজের বহুমাত্রিক ফ্যাশন ভাবনা তুলে ধরছেন এই অভিনেত্রী। সামনে মুক্তির অপেক্ষায় ‘মির্জাপুর: দ্য মুভি’, যেখানে নতুন চরিত্রে দেখা যাবে তাঁকে।
Visit afnews.co.za for more information.
‘মির্জাপুর: দ্য মুভি’র ট্রেলার লঞ্চে সোনালের সাজ ছিল একেবারেই অন্যরকম। সাদা-রুপালি শাড়ির নরম, ঝলমলে সৌন্দর্যের সঙ্গে আধুনিক নকশার ব্লাউজ মিশিয়ে তৈরি করেছিলেন পরিশীলিত লুকমেটালিক ডিটেলিং, হালকা গয়না আর নরম মেকআপে পুরো সাজে ছিল উৎসবের আবহ, আবার একই সঙ্গে আধুনিক ফ্যাশনের ছোঁয়া। এই লুকটি সরলতার মধ্যেও নজর কাড়ার দারুণ উদাহরণসোনালকে দেখা যাচ্ছে গাঢ় বারগান্ডি রঙের মখমলি পোশাকে। নরম আলোয় তৈরি এই সাজে ছিল পুরনো দিনের গ্ল্যামারের আবহ। গলায় মুক্তোর মালা, ঝরঝরে চুল আর পরিমিত মেকআপ লুকটিকে করেছে আরও পরিশীলিত। মখমলের সমৃদ্ধ টেক্সচার এবং গাঢ় রঙ এখানে পুরো স্টাইলের কেন্দ্রবিন্দুএই লুকে সোনালের সাজ একেবারেই উৎসবমুখর। গোলাপি আভাযুক্ত ঝলমলে ব্লাউজের সঙ্গে ভারী কারুকাজ করা রুপালি-সোনালি শাড়ি। সব মিলিয়ে লুকে এসেছে রাজকীয় আমেজগলায় বড় স্টেটমেন্ট চোকার, ঝুমকা এবং ঢেউ খেলানো চুল পুরো সাজকে করেছে আরও জমকালো। ঐতিহ্যবাহী শাড়িকে কীভাবে আধুনিক গ্ল্যামারের সঙ্গে মেলানো যায়, এই লুক তারই উদাহরণগাঢ় নীল রঙের ফিগার-স্কিমিং পোশাকে দেখা যাচ্ছে সোনালকে। স্বচ্ছ ও অস্বচ্ছ কাপড়ের স্তর, কোমরের কাছে সূক্ষ্ম ডিটেলিং এবং ভাজ করা কাপড়ের নকশা পোশাকটিতে এনেছে সমকালীন আবহ। খোলা ঢেউ খেলানো চুল ও নরম মেকআপের সঙ্গে এই লুকটি আগের দুই সাজের চেয়ে অনেক বেশি আধুনিক ও মিনিমালগাঢ় বারগান্ডি রঙের বডি-ফিটিং ড্রেসে সোনালের লুকে ছিল নরম অথচ নজরকাড়া গ্ল্যামার। অফ-শোল্ডার নেকলাইন, সূক্ষ্ম লেস ডিটেলিং, ঢেউ খেলানো চুল ও পরিমিত গয়নায় সাজটি হয়েছে পরিশীলিত হালকা বেইজ স্ট্র্যাপলেস পোশাকে সোনালের সাজে ছিল স্বচ্ছন্দ বিলাসিতার ছোঁয়া। কালো সানগ্লাস, সূক্ষ্ম নেকলেস, বড় ঘড়ি ও সাদা হ্যান্ডব্যাগ পুরো লুকে যোগ করেছে আধুনিক সৌন্দর্যনীল-সবুজ ও সোনালি কারুকাজের ব্লাউজে সোনালের সাজে ফুটে উঠেছে ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধন। স্তর করা হার, ঝুমকা ও নরম মেকআপ পুরো লুককে করেছে আরও গ্ল্যামারাস