বৃষ্টিস্নাত সৈকতে জীবন ও জীবিকা
· Prothom Alo
বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে সমুদ্রবন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর এবং বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়ার সঙ্গে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে। পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার সব নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে না গিয়ে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এর মধ্যেও কক্সবাজার সমুদ্রসৈকতে ঘুরে বেড়াচ্ছেন পর্যটক ও বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ। সাগরপাড়ের জীবন ও জীবিকার কিছু ছবি নিয়ে ছবির গল্প
Visit betsport24.es for more information.
ঝোড়ো হাওয়া আর উত্তাল সমুদ্রেও নামছেন পর্যটকেরা ঝোড়ো হাওয়ার কারণে সৈকতের চেয়ারের ছাতাগুলো সব বন্ধ সৈকতে পর্যটকদের কাছে ঘোড়ার পিঠে চড়ে বেড়ানো বিনোদনের অন্যতম অনুষঙ্গ। তবে বৃষ্টির কারণে ঘোড়াগুলোকে নিরাপদ স্থানে সরিয়ে রেখেছেন মালিকেরা বৈরী আবহাওয়ার মধ্যেও বিক্রির আশায় কেউ কেউ দোকান খুলেছেন বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার মধ্যে অনেকেই দল বেঁধে সৈকতে ফুটবল খেলতে নেমে পড়েছেন সৈকতে তেমন ক্রেতা না থাকায় ছাতা হাতে গুটিসুটি হয়ে বসে আছেন এক বিক্রেতা সাগর উত্তাল, তাই ওয়াটার কার তুলে রাখা হচ্ছে সৈকতে প্রচণ্ড গরমে টক ফলের চাহিদা থাকে বেশ। তবে আজ ঝোড়ো হাওয়ায় তেমন ক্রেতা পাচ্ছেন না এই ফল বিক্রেতা রেইনকোট পরে সৈকতে খেলনা বিক্রি করছেন এক কিশোর ছাতা মাথায় ফটোগ্রাফার ঘুরছেন পর্যটকদের আশায় উদ্ধারকারী কর্মীরা একসঙ্গে হয়ে আবহাওয়ার ব্যাপারে আলোচনা করছেন উত্তাল সাগর, বিপজ্জনক পতাকা, তবু পর্যটকের ভিড় বাড়তে থাকে