কেন লা লিগা মাঠে গড়ানোর এক সপ্তাহ পর নামছে রিয়াল মাদ্রিদ-বার্সেলোনা

· Prothom Alo

স্প্যানিশ ফুটবলের নতুন মৌসুম শুরু হয়ে যাচ্ছে আজ, রাত সাড়ে ১১টায় মাঠে নামবে আলাভেস ও হেতাফে। কিন্তু সূচিতে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার ম্যাচ খুঁজতে গেলে আপনাকে একটু অবাক হতে হবে। এক-দুই দিন নয়; লা লিগা শুরুর প্রথম সাত দিনেও মাঠে নামছে না লা লিগার সবচেয়ে বড় দুই দল রিয়াল ও বার্সা। কারণটার সঙ্গে আবার জড়িয়ে গত মাসে শেষ হওয়া ফিফা বিশ্বকাপ।

গত ১৯ জুলাই আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপ জেতে স্পেন। লা লিগার খেলোয়াড়দের সংগঠন এএফই আগেই ফাইনাল শেষের এক মাসের মধ্যে খেলোয়াড়দের মাঠে নামা নিয়ে নিজেদের আপত্তি জানিয়ে রেখেছিল। তাদের বক্তব্য, পর্যাপ্ত বিশ্রাম ছাড়া মৌসুম শুরু করাটা ঝুঁকিপূর্ণ।

Visit rouesnews.click for more information.

এর সমাধানে লা লিগা ক্লাবগুলো সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নেয়, উদ্বোধনী রাউন্ডের কিছু ম্যাচ ভাগ করে পিছিয়ে দেওয়া হবে। স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ) নিয়ম করে দেয়—যেসব ক্লাবের একাধিক খেলোয়াড় বিশ্বকাপের সেমিফাইনাল বা ফাইনাল খেলেছেন, তাঁরা নিজেদের প্রথম রাউন্ডের ম্যাচ ২৫, ২৬ বা ২৭ আগস্ট পর্যন্ত পিছিয়ে নিতে পারবেন।

ফ্লিককে ঘিরে বার্সেলোনা খেলোয়াড়দের উদ্‌যাপন

লা লিগা সভাপতি হাভিয়ের তেবাস নিশ্চিত করেন, সব খেলোয়াড় বিশ্বকাপের শেষ ম্যাচের পর অন্তত তিন সপ্তাহ বিশ্রাম ও প্রস্তুতির সময় পাবেন।

আবারও বার্সেলোনা, নাকি মরিনিওর হাত ধরে রিয়ালের সিংহাসনে ফেরা

বার্সেলোনার আটজন খেলোয়াড় ছিলেন স্পেনের বিশ্বকাপজয়ী একাদশে। জোয়ান গার্সিয়া, পাউ কুবারসি, এরিক গার্সিয়া, গাভি, পেদ্রি, দানি ওলমো, ফেরান তোরেস ও লামিনে ইয়ামালের নাম আপনার মনে থাকার কথা।

যদিও তোরেস এর মধ্যেই পাড়ি জমিয়েছেন পিএসজিতে। রিয়াল মাদ্রিদের মার্ক কুকুরেয়াও খেলেছেন ফাইনাল। সেমিফাইনাল পর্যন্ত খেলেছেন রিয়ালের কিলিয়ান এমবাপ্পে, অরেলিয়েন চুয়ামেনি ও জুড বেলিংহাম। এখনো বিশ্বকাপে খেলা ফুটবলারদের মধ্যে কেউ কেউ বার্সা বা রিয়ালের হয়ে প্রাক্‌–মৌসুম প্রস্তুতিই শুরু করেননি। কেউ কেউ অনুশীলনে ফিরলেও খেলেননি প্রাক্‌–মৌসুম প্রস্তুতির ম্যাচ।

যে কারণে রিয়ালের কোচ হিসেবে লা লিগায় জোসে মরিনিওর দ্বিতীয় অভিষেকের জন্য অপেক্ষা করতে হবে ২২ আগস্ট পর্যন্ত। সেদিন এসপানিওলের সঙ্গে ম্যাচ দিয়ে মৌসুম শুরু করবে রিয়াল। আর বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা মাঠে নামবে পরদিন, ২৩ আগস্ট এলচের বিপক্ষে।

গত মৌসুমে আতলেতিকো মাদ্রিদ

একই ঘটনা প্রযোজ্য হওয়ার কথা ছিল আতলেতিকো মাদ্রিদের জন্যও। স্পেনের বিশ্বকাপজয়ী দলে ছিলেন আতলেতিকোর চারজন, রানার্সআপ আর্জেন্টিনায়ও আছে ডিয়েগো সিমিওনের দলের চারজন। লা লিগা আতলেতিকোর ম্যাচও আগস্টের শেষে পিছিয়ে নেওয়ার সুযোগ দিয়েছিল। কিন্তু ওই সময় আতলেতিকোর মাঠে একটা কনসার্ট থাকায় প্রথম ম্যাচটা আগেই খেলে ফেলছে সিমিওনের দল। আগামী বুধবার মালাগার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে আতলেতিকোর এবারের লা লিগা।

Read full story at source