দূষিত পানিতে মাছ শিকার
· Prothom Alo
চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (সিইপিজেড) কারখানার দূষিত বর্জ্য ও আশপাশের বিভিন্ন এলাকার পয়োবর্জ্য নালা দিয়ে এসে সাগরে মিশছে। ভাটার সময় দূষিত এই কালো পানির প্রবাহ স্পষ্ট হয়ে ওঠে। দূষিত সেই পানিতেই জীবিকার তাগিদে মাছ ধরেন জেলেরা। আকমল আলী ঘাট এলাকায় দূষিত পানি ও ছবিতে সেই পানিতে মাছ ধরার কিছু মুহূর্ত—
Visit sport-newz.biz for more information.
নালা থেকে সরাসরি সমুদ্রে মিশছে বর্জ্যের পানি।বর্জ্যের পানির কারণে সমুদ্রের পানিতে তৈরি হয়েছে কালো স্তর। বর্জ্যের দূষিত কালো পানি দূর থেকেই চোখে পড়ে।কারখানার বর্জ্য ও পয়োবর্জ্য মিশে কালো হয়ে গেছে সাগরের পানি।নালা দিয়ে আসা বর্জ্যের পানি ভাটার সময় স্পষ্ট হয়ে উঠছে।দূষিত কালো পানিতেই মাছ ধরছেন এক জেলে। দিনের পর দিন সাগরের পানিতে মিশছে বর্জ্যের দূষিত পানি। কারখানার বর্জ্য ও পয়োবর্জ্যে দূষিত হচ্ছে সাগরের পানি।দূষণে ক্ষতিগ্রস্ত হচ্ছে সাগরের বাস্তুতন্ত্র।