করাচির উপকূলে নৌকা তৈরির কর্মযজ্ঞ
· Prothom Alo
পাকিস্তানের করাচির ইব্রাহিম হায়দারি এলাকা। আরব সাগরের কোলঘেঁষা এই তীরে দিনভর চলে হাতুড়ির ঠুকঠাক আর করাতে কাঠ কাটার শব্দ। বংশপরম্পরায় চলে আসা নির্মাণকৌশল, শারীরিক শ্রম আর নিখুঁত কারিগরি দক্ষতা রূপ পায় ঐতিহ্যবাহী সব কাঠের নৌকায়। কোনো কারিগর বসাচ্ছেন কাঠের পাটাতন, কেউ শক্ত করছেন কাঠামো, আবার কেউ তুলির আঁচড়ে ফুটিয়ে তুলছেন নৌকার রূপ। সাগরে ভাসার অপেক্ষায় তৈরি হতে থাকা এসব নৌকার কর্মযজ্ঞ ছবিতে দেখে নেওয়া যাক।
Visit saltysenoritaaz.com for more information.
ভারী কাঠের তক্তা বসানো হচ্ছে নৌকার কাঠামোতে। চারপাশে ছড়িয়ে থাকা কাঠ আর যন্ত্রপাতির মধ্যে চলছে নৌকা তৈরির কর্মযজ্ঞদুই কারিগরের যৌথ প্রয়াসে রূপ নিচ্ছে নৌকার কাঠামো। একের পর এক কাঠ জোড়া দিয়ে ফুটিয়ে তোলা হচ্ছে মূল অবয়বনৌকার কাঠের গায়ে তুলির আঁচড়ে রঙের আস্তরণ দিচ্ছেন কারিগর মুহাম্মদ ইসমাইল। নির্মাণের শেষ ধাপগুলোতে তাঁর হাতের কাজে বদলে যাচ্ছে নৌকার চেহারাকাঠের তক্তা ও নির্মাণসামগ্রীর মধ্যে নৌকার কাঠামো তৈরিতে ব্যস্ত শ্রমিকেরা। পুরোনো কারিগরি কৌশলেই ধাপে ধাপে এগিয়ে চলছে নৌকা তৈরির কাজবড় কাঠের নৌকার বিভিন্ন অংশ জোড়া লাগানোর কাজে ব্যস্ত শ্রমিকেরা। কাঠের গায়ে হাতুড়ির আঘাত আর কারিগরদের ব্যস্ততায় ইয়ার্ডটি মুখর হয়ে আছেকাঠের নৌকার কাঠামোর একটি অংশে শেষ মুহূর্তের কাজ করছেন কারিগর মুহাম্মদ আসিফনির্মাণাধীন একটি কাঠের নৌকার সম্মুখভাগে কাজ করছেন এক শ্রমিক। এগিয়ে চলছে নৌকাটিকে ব্যবহারযোগ্য করে তোলার কাজইয়ার্ডজুড়ে সারি সারি দাঁড়িয়ে থাকা ঐতিহ্যবাহী সব কাঠের নৌকা। কোনোটির সবে ভিত্তি পাতা হয়েছে, কোনোটি আবার সাগরের নীল জলে ভাসার অপেক্ষায়