তিন বোন একসঙ্গে পেল জিপিএ-৫

· Prothom Alo

নাজিবা ইসলাম, নাবিলা ইসলাম ও নাফিসা ইসলাম—তিন বোন। প্রথম দুজন যমজ, নাফিসা ছোট। তবে তৃতীয় শ্রেণি থেকে তিন বোন একই শ্রেণিতে পড়াশোনা করে আসছে। এবার ঢাকার বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ থেকে এসএসসি পরীক্ষা দিয়েছিল তারা। ফল প্রকাশের পর দেখা গেল, তিনজনই পেয়েছে ফলাফলের সর্বোচ্চ সূচক জিপিএ-৫। তিনজনই বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী এবং সব বিষয়ে জিপিএ-৫ পেয়েছে।

Visit esporist.com for more information.

তিন বোনের বাবা নাদিমুল ইসলাম ব্যবসায়ী। তাঁদের বাড়ি কুমিল্লায়, তবে থাকেন ঢাকায়। এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পরদিন মঙ্গলবার কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে এসে তিন মেয়ের সাফল্যের কথা গর্বের সঙ্গে জানালেন তিনি।

নাদিমুল ইসলাম বলেন, তিন মেয়েই নিয়মিত পড়াশোনা করেছে। তাদের সাফল্যের পেছনে রয়েছে নিষ্ঠা, মেধা ও অধ্যবসায়। ঝড়বৃষ্টি যা-ই হোক, তারা নিয়মিত স্কুলে যেত। স্কুলের পাশাপাশি বাসায় পড়াশোনা করেছে। অনলাইনেও বিভিন্ন ক্লাস করেছে। কেবল পরীক্ষার আগে কোচিং করেছে।

সন্তানদের পড়াশোনার ক্ষেত্রে তাদের মায়ের ভূমিকাও গুরুত্বপূর্ণ বলে জানান নাদিমুল ইসলাম। তিনি বলেন, সন্তানদের ওপর কখনো পড়াশোনার জন্য অতিরিক্ত চাপ প্রয়োগ করেননি; বরং ছোটবেলা থেকেই তাঁদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করেছেন। পড়াশোনার পাশাপাশি বই পড়া, সাহিত্য-সংস্কৃতিচর্চা, ছবি আঁকা এবং নিজেদের আগ্রহ অনুযায়ী জ্ঞানার্জনে উৎসাহ দিয়েছেন।

বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজের দশম শ্রেণির ‘সি’ শাখার শ্রেণি শিক্ষক ছিলেন ইসমত আরা। এই তিন বোনের বিষয়ে জানতে চাইলে তিনি প্রথম আলোকে বলেন, তিন বোনই খুব ভালো মেয়ে। পড়াশোনার প্রতি মনোযোগী ছিল। ক্লাসে নিয়মিত ছিল। বিদ্যালয়ের নিয়মকানুন মেনে চলত। ওদের নিয়ে কখনো কোনো সমস্যা হয়নি। অভিভাবকেরাও খুব সহযোগী ছিলেন।

Read full story at source