বৃষ্টিতে ভেসে গেল দক্ষিণ আফ্রিকা-বাংলাদেশ ইমার্জিং দলের ফাইনাল

· Prothom Alo

ত্রিদলীয় সিরিজে চার ম্যাচের তিনটিতে জিতে ফাইনালে উঠেছিল বাংলাদেশ ইমার্জিং দল। প্রতিপক্ষ ছিল দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দল, যাদের বিপক্ষে জয় এসেছে আগের ম্যাচেই। তবে চ্যাম্পিয়ন নির্ধারণী ফাইনালটি শেষ পর্যন্ত মাঠেই গড়ায়নি। বৃষ্টিতে ভেসে গেছে।

Visit amunra.qpon for more information.

প্রিটোরিয়ায় বাংলাদেশ–দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের ম্যাচ শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশ সময় বেলা দেড়টায়। কিন্তু বৃষ্টির কারণে টসও হতে পারেনি। চার ঘণ্টা অপেক্ষার পর ভেজা আউটফিল্ডের কারণে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা।

পরে নিজেদের হতাশার কথা জানিয়ে ইমার্জিং দলের অধিনায়ক জাকির হাসান পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বলেন, ‘আমরা ধীরে ধীরে উন্নতি করছিলাম। ফাইনাল খেলতে মুখিয়ে ছিলাম। কিন্তু দুর্ভাগ্যবশত সেটা সম্ভব হলো না।’

৫০ ওভারের ম্যাচের এই ট্রাই–সিরিজে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের সঙ্গে ছিল ইউনিভার্সিটি স্পোর্ট অব সাউথ আফ্রিকা। ১৬ আগস্ট দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে চার দিনের ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ ‘এ’ দল, ২৩ আগস্ট শুরু হবে দ্বিতীয় ম্যাচ।

তাহলে কি বাংলাদেশ সফরে আসছে না ভারত

Read full story at source