গুম-হত্যার দুটি মামলায় জিয়াউল ও তারেক সাঈদকে গ্রেপ্তার দেখালেন ট্রাইব্যুনাল

· Prothom Alo

আওয়ামী লীগ সরকারের শাসনামলে গুম ও হত্যার পৃথক দুটি মানবতাবিরোধী অপরাধের মামলায় মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান ও লেফটেন্যান্ট কর্নেল (চাকরিচ্যুত) তারেক সাঈদ মোহাম্মাদকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২ আজ সোমবার তাঁদের গ্রেপ্তার দেখান।

ট্রাইব্যুনালের প্রসিকিউটর শাইখ মাহদী প্রথম আলোকে বলেন, কুমিল্লার সাবেক সংসদ সদস্য ও লাকসাম উপজেলা বিএনপি সভাপতি সাইফুল ইসলাম এবং লাকসাম পৌরসভা বিএনপির সভাপতি হুমায়ূন কবিরকে গুম করার অভিযোগে করা মামলায় জিয়াউল ও তারেককে আজ ট্রাইব্যুনালে হাজির করা হয়। ট্রাইব্যুনাল তাঁদের এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ভুক্তভোগী দুজন আজও ফিরে আসেননি।

Visit turconews.click for more information.

প্রসিকিউটর শাইখ মাহদী বলেন, লক্ষ্মীপুরের যুবদল নেতা আসাদুজ্জামান বাবুল, আবদুল মান্নান, জহিরুল ইসলাম সুমনকে বিচারবহির্ভূত হত্যা এবং বিএনপি কর্মী বেল্লাল হোসেনকে গুম করার অভিযোগে করা আরেকটি মামলায় জিয়াউল ও তারেক সাঈদকে আজ ট্রাইব্যুনালে হাজির করা হয়। এ মামলায়ও তাঁদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন ট্রাইব্যুনাল।

Read full story at source