ফুলহামের মূল দলে নয়, বাংলাদেশি বংশোদ্ভূত ফারহানের ঠিকানা এবার বোরহাম উড
· Prothom Alo

ইংল্যান্ডের ফুটবলে বড় মঞ্চে ওঠার আগে একটু নিচের সিঁড়িতে পা রাখছেন ফারহান আলী ওয়াহিদ। লন্ডনের ক্লাব ফুলহামের মূল দলে তাঁর সুযোগ পাওয়ার সম্ভাবনা নিয়ে বেশ কিছুদিন ধরেই আলোচনা ছিল। তবে নিয়মিত খেলে আরও অভিজ্ঞতা অর্জনের পথ বেছে নিয়েছেন ১৯ বছর বয়সী এই বাংলাদেশি বংশোদ্ভূত উইঙ্গার।
Visit lebandit.lat for more information.
ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ফুলহাম থেকে ধারে ইংল্যান্ডের পঞ্চম স্তরের দল বোরহাম উডে যোগ দিয়েছেন ফারহান। ২০২৬-২৭ মৌসুমের পুরোটা সময় তিনি হার্টফোর্ডশায়ারের এই ক্লাবেই থাকবেন।
বোরহাম উডে ফারহান পরবেন ২০ নম্বর জার্সি। দলের আক্রমণে গতি ও ধার বাড়ানোর জন্য নতুন কোচ লুক গ্যারার্ড আস্থা রেখেছেন তরুণ এই উইঙ্গারের ওপর। গত মৌসুমে ন্যাশনাল লিগের প্লে-অফ ফাইনালে খেলেছিল বোরহাম উড। আজ ট্যামওয়ার্থের বিপক্ষে ম্যাচ দিয়ে নতুন মৌসুমের যাত্রা শুরু করবে দলটি।
Boreham Wood Football Club are thrilled to announce the signing of talented winger Farhaan Ali Wahid, who joins the Wood on loan from Premier League side Fulham until the end of the 2026/27 season
— Boreham Wood FC (@boreham_woodfc) August 7, 2026
https://t.co/obreqLvGIh#WeAreTheWood pic.twitter.com/nJrRAbGMML
ইংল্যান্ডে জন্ম ও বেড়ে ওঠা ফারহান মাত্র ১২ বছর বয়সে ফুলহামের একাডেমিতে যোগ দেন। অনূর্ধ্ব-১৮ দলের হয়ে ১৭ ম্যাচে ৭ গোল করে নিজের সামর্থ্যের জানান দেন। এরপর অনূর্ধ্ব-২১ দলের অভিষেক ম্যাচেই গোল করেন।
২০২৫ সালে ফুলহামের সঙ্গে প্রথম পেশাদার চুক্তি সই করেন ফারহান। এরপর প্রিমিয়ার লিগ-২-এ অনূর্ধ্ব-২১ দলের হয়ে কাটান দুর্দান্ত একটি মৌসুম, ২১ ম্যাচে ৬ গোল করার পাশাপাশি ৯টি গোলে সহায়তা করেন। এর মধ্যেই গত নভেম্বরে ফারহান নির্বাচিত হন প্রিমিয়ার লিগ-২-এর মাসের সেরা খেলোয়াড়ও। এই পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে তিনি লিগের বর্ষসেরা খেলোয়াড়ের সংক্ষিপ্ত তালিকাতেও জায়গা করে নিয়েছিলেন।
ধীরে ধীরে স্বস্তি বাড়ছে ইনফান্তিনোর, পেলেন দক্ষিণ আমেরিকার সমর্থনওঅনূর্ধ্ব-২১ পর্যায়ে এমন পারফরম্যান্সের পর এবারই প্রথম সিনিয়র ফুটবলের স্বাদ পেতে যাচ্ছেন ফারহান। একের পর এক প্রতিপক্ষকে একা কাটিয়ে রক্ষণ ভেঙে ফেলার ক্ষমতা, অর্থাৎ ওয়ান-অন-ওয়ান পরিস্থিতিতে তাঁর দক্ষতা, তাঁকে আলাদা করে নজরে এনেছে।
Let's dance, Farhaan! #WeAreTheWood pic.twitter.com/ayqS6Q28QC
— Boreham Wood FC (@boreham_woodfc) August 7, 2026
আন্তর্জাতিক ফুটবলেও ফারহানকে নিয়ে বাংলাদেশের আগ্রহ কম নয়। বাংলাদেশ জাতীয় দলে খেলার বিষয়ে তিনি নিজের সম্মতি জানিয়েছেন। আপাতত তাঁকে লাল-সবুজের জার্সিতে খেলানোর প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
সেপ্টেম্বরেই ফারহানকে জাতীয় দলে চায় বাফুফে