রং ফিরছে জুলাই গ্রাফিতিতে
· Prothom Alo
জুলাই গণ-অভ্যুত্থানে গ্রাফিতি হয়ে উঠেছিল প্রতিবাদের ভাষা। দুই বছর আগে আঁকা দেয়ালের সেই ছবি সময়ের সঙ্গে বিবর্ণ হয়ে পড়ে। সেগুলো সংরক্ষণে কাজ শুরু করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। ক্যাম্পাসের গ্রাফিতিগুলো রং করার পাশাপাশি পুনর্লিখন হচ্ছে। আজ শনিবার এই কর্মসূচি উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম। ১ থেকে ৩ আগস্ট উপাচার্য ভবন থেকে রোকেয়া হল পর্যন্ত গ্রাফিতিগুলো আবার রঙিন করবেন শিক্ষার্থী ও শিল্পীরা। ২০২৪ সালে জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হয়েছিল। এবার তার দুই বছর পূর্তি হচ্ছে।
Visit esporist.org for more information.
জুলাই গণ-অভ্যুত্থানের সময় আঁকা গ্রাফিতি সংরক্ষণে রং করা ও পুনর্লিখন কার্যক্রমের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম। জুলাই গ্রাফিতির মূল বৈশিষ্ট্য ও বার্তা ঠিক রেখে সেগুলো নতুন করে তুলছেন চারুকলা অনুষদের শিক্ষার্থী ও শিল্পীরা। সময়ের সঙ্গে এবং আবহাওয়ার প্রভাবে বিবর্ণ হয়ে যাওয়া জুলাই গ্রাফিতিগুলো নতুন কর তুলতে তুলির আঁচড় দিচ্ছেন শিক্ষার্থীরা।জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে বিবর্ণ হয়ে পড়া গ্রাফিতিগুলো পুনর্লিখন হচ্ছে।জুলাই গ্রাফিতিগুলো আবার রাঙাতে রং প্রস্তুত করছেন এক শিক্ষার্থী। জুলাই গণ-অভ্যুত্থানের সময় আঁকা গ্রাফিতির রং বিবর্ণ হয়ে যাওয়ায় মূল নকশা অক্ষুণ্ন রেখে নতুন করে রং করা হচ্ছে।ঢাকা বিশ্ববিদ্যালয়ে উপাচার্য ভবন থেকে রোকেয়া হল পর্যন্ত জুলাই গ্রাফিতি সংরক্ষণে তিন দিনব্যাপী রং করা ও পুনর্লিখনের কাজ চলছে। প্রতিবাদের ভাষা ও ইতিহাসের সাক্ষী হয়ে থাকা জুলাই গ্রাফিতি নতুন রঙে ফিরিয়ে আনতে একসঙ্গে কাজ করছেন শিক্ষার্থী ও শিল্পীরা।দেয়ালে লেখা স্লোগান ও গ্রাফিতির মূল রূপ অক্ষুণ্ন রেখে চলছে সংরক্ষণ কার্যক্রম। জুলাই অভ্যুত্থানে প্রতিবাদের ভাষা হয়ে ওঠা গ্রাফিতিগুলো পুনর্লিখন চলছে শিক্ষার্থীদের অংশগ্রহণে।