এলপিএলে সাকিবের ব্যাটে–বলে পারফরম্যান্সে জিতল জাফনা

· Prothom Alo

শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) অবশেষে অলরাউন্ডার সাকিব আল হাসানের দেখা মিলল। আজ পাল্লেকেলেতে ক্যান্ডি রয়্যালসের বিপক্ষে ব্যাট হাতে অপরাজিত ২২ রানের সঙ্গে বল হাতে ৩ উইকেট নিয়েছেন সাকিব। ক্যান্ডির বিপক্ষে তাঁর দল জাফনা কিংসও পেয়েছে ২১ রানের জয়।

Visit betsport.cv for more information.

এবারের এলপিএলে এর আগে ৫ ম্যাচ খেলে মাত্র দুবার ব্যাটিংয়ের সুযোগ পেয়েছেন সাকিব। এক ম্যাচে করেছেন অপরাজিত ১০, আরেক ম্যাচে আউট হয়েছেন প্রথম বলে। আজ নেমেছিলেন ৬ নম্বরে।

এক ছক্কা ও এক চারে ১৬ বলে ২২ রানে অপরাজিত থাকেন। একই দলে খেলেন বাংলাদেশের তাওহিদ হৃদয়ও। চার নম্বরে নেমে তিনিও খেলেছেন ১৬ বল, করেছেন ২১ রান। এমন ছোট ছোট ইনিংসেই জাফনা আগে ব্যাটিং করে ২২১ রান। দলটির হয়ে সর্বোচ্চ ৪৯ রান করেন ওপেনার কামিল মিশারা।

বল হাতে সাকিবকে দেখা যায় চতুর্থ ওভারেই। নিজের করা প্রথম ওভারেই তিনি ফেরান ক্যান্ডি ওপেনার লাহিরু ইগালাগামাগেকে। সাকিব নিজের দ্বিতীয় ওভারে আউট করেন তিন নম্বরে নামা কুশল পেরেরাকে। সাকিবের তৃতীয় শিকার ক্যান্ডি অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গা। নিজ স্পেলের শেষ বলে আউট করেন হাসারাঙ্গাকে।

এলপিএলে ব্যাটিংয়ে হৃদয়, বোলিংয়ে সাকিব

১২ বলে ২৪ রান করে হাসারাঙ্গার বিদায়েই ম্যাচের ভাগ্য লেখা হয়ে যায়। শেষ ওভারে এই হাসারাঙ্গাই সাকিবকে তিন ছক্কা মারেন। আউট হন চতুর্থ ছক্কার চেষ্টায়। ৪ ওভারে সব মিলিয়ে সাকিব রান খরচ করেন ৪৩।

৭ ম্যাচে ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে জাফনা। দলটি এই ম্যাচের আগেই প্লে-অফে কোয়ালিফাই করেছে।

Read full story at source