আনোয়ারায় শ্রমিকবাহী বাসের ধাক্কায় দুই নারী নিহত, আহত অন্তত ২০

· Prothom Alo

চট্টগ্রামের আনোয়ারায় একটি শ্রমিকবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে তিনটি সিএনজিচালিত অটোরিকশা ও একটি ব্যাটারিচালিত রিকশাকে ধাক্কা দিলে দুই নারী নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন।

Visit newsbetting.bond for more information.

আজ বৃহস্পতিবার রাত আটটার দিকে উপজেলার চাতরী চৌমুহনী বাজারের টানেল মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, কেইপিজেডের একটি শ্রমিকবাহী বাস টানেল মোড়ে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা তিনটি সিএনজিচালিত অটোরিকশা ও একটি ব্যাটারিচালিত রিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশা ও রিকশার যাত্রীসহ অন্তত ২০ জন আহত হন।

পরে স্থানীয় লোকজন ও উদ্ধারকারীরা আহত ব্যক্তিদের আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুই নারীকে মৃত ঘোষণা করেন। তাৎক্ষণিকভাবে তাঁদের পরিচয় জানা যায়নি। গুরুতর আহত কয়েকজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আনোয়ারা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মজনু মিয়া প্রথম আলোকে বলেন, কেইপিজেডের একটি শ্রমিকবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে তিনটি সিএনজিচালিত অটোরিকশা ও একটি ব্যাটারিচালিত রিকশাকে ধাক্কা দেয়। এতে ২ নারী নিহত হয়েছেন এবং অন্তত ২০ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

Read full story at source