সন্ধ্যায় সারা দিনের খবর
· Prothom Alo
শুভসন্ধ্যা। আজ বুধবার। রাজনীতি, জাতীয়, আন্তর্জাতিক, ক্রীড়া, বিনোদনসহ আলোচিত বিভিন্ন বিষয় নিয়ে দিনভর প্রথম আলো অনলাইনে প্রকাশিত হয়েছে নানা খবর। এর অনেকগুলোই হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন সারা দিন প্রথম আলো অনলাইনে প্রকাশিত আলোচিত পাঁচ খবরে:
Visit asg-reflektory.pl for more information.
পুলিশের ব্যারিকেড ভেঙে শ্রীমঙ্গল থেকে হবিগঞ্জের পথে এনসিপির নেতারা
মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে হবিগঞ্জে যাওয়ার পথে পুলিশের বাঁধার মুখে পড়েন এনসিপির নেতারা। বুধবার বিকেল চারটার দিকে শ্রীমঙ্গলের সাতগাঁও এলাকায় চা–কন্যা ভাস্কর্যের সামনে ঢাকা–সিলেট আঞ্চলিক মহাসড়কেপুলিশের ব্যারিকেড ভেঙে মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে হবিগঞ্জের পথে রওনা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। ব্যারিকেডের সামনে পুলিশের সঙ্গে ঘণ্টাখানেক বাগ্বিতণ্ডা শেষে আজ বুধবার বিকেল পাঁচটার দিকে রওনা হন তাঁরা। হবিগঞ্জে গিয়ে তাঁদের সংবাদ সম্মেলন করার কথা। বিস্তারিত পড়ুন...
চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোর থেকে গ্রেপ্তার
মোবারক হোসেন ইমনচট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার সকালে যশোর থেকে তাঁকে গ্রেপ্তার করে চট্টগ্রাম জেলা পুলিশের একটি দল। গ্রেপ্তারের বিষয়টি চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মাসুদ আলম প্রথম আলোকে নিশ্চিত করেছেন। বিস্তারিত পড়ুন...
সূর্যের কেন্দ্রের চেয়ে প্রায় ৭ গুণ উত্তপ্ত ‘কৃত্রিম সূর্য’ তৈরির পথে চীন, দেশটির উদ্দেশ্য কী
বাণিজ্যিকভাবে ফিউশন শক্তি ব্যবহারের জন্য তিন ধাপের রোডম্যাপ বা রূপরেখা ঘোষণা করেছে চীনবিশ্বের সবচেয়ে বড় ৫৮২ টন ওজনের একটি বিশাল ফিউশন চুম্বকের সফল পরীক্ষা সম্পন্ন করেছে চীন। এর ফলে একটি ‘কৃত্রিম সূর্য’ তৈরির লক্ষ্যে আরও এক ধাপ এগিয়ে গেল দেশটি। ২১ মিটার দীর্ঘ ও ১২ মিটার প্রস্থের এ চুম্বক এযাবৎকালের নির্মিত সবচেয়ে বড় ফিউশন চুল্লির স্বীকৃতি পেয়েছে। বিস্তারিত পড়ুন...
ফিফা ‘সীমা অতিক্রম করায়’ বিশ্বকাপ বর্জন করতে পারে ইউরোপের দলগুলো
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো (বাঁয়ে) ও উয়েফা সেফেরিনবিশ্বকাপে বেসরকারি বিনিয়োগ আনতে ফিফার পরিকল্পনা ঘিরে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাগুলোর মধ্যে বড় ধরনের বিরোধ শুরু হয়েছে। ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। এমনকি ইউরোপের বিভিন্ন দেশ বিশ্বকাপ বর্জনের সম্ভাবনা নিয়েও এখন আলোচনা করতে প্রস্তুত। বিস্তারিত পড়ুন...
দুর্ঘটনায় আহত অভিনেত্রী মেঘলা মুক্তা আইসিইউতে
মেঘলা মুক্তাচিত্রনায়িকা মেঘলা মুক্তা রাজধানীর একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন। সেখানে তাঁর জরুরি অস্ত্রোপচারের প্রস্তুতি চলছে। আজ বুধবার মেঘলা মুক্তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে অ্যাডমিনের দেওয়া এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়। বিস্তারিত পড়ুন...