অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দল ঘোষণা: কারা আছেন, কারা নেই

· Prothom Alo

গত মাসে জিম্বাবুয়ে ‘এ’ দলের বিপক্ষে বাংলাদেশ ইমার্জিং দলের হয়ে দুটি চার দিনের ম্যাচে তিন ইনিংস ব্যাটিংয়ের সুযোগ পেয়ে তিন ইনিংসেই করেছেন ফিফটি। এর আগে সর্বশেষ প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন গত এপ্রিলে বিসিএলে। কিন্তু প্রথম ইনিংসে ৮১ ওভার ফিল্ডিং করার পর চোটে পড়ে বাকি ম্যাচটা আর খেলা হয়নি, করতে পারেননি ব্যাটিংও ।

Visit sports24.club for more information.

যদি ৫০ ওভারের সংস্করণের কথা ধরেন, ঘরোয়া ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে সেখানেও মোটামুটি ফর্মে ছিলেন জাকের। আবাহনীর হয়ে ছয় ম্যাচ খেলে সেঞ্চুরি করেছেন একটি।

অনুশীলনে জাকের ও অমিত

হঠাৎ জাকের আলীর সাম্প্রতিক পারফরম্যান্সের তথ্য–উপাত্ত তুলে ধরার কারণ—আসন্ন অস্ট্রেলিয়া সফরের প্রথম টেস্টের দলে সুযোগ পেয়েছেন এই উইকেটকিপার ব্যাটসম্যান। টেস্ট দলে তিনি ফিরলেন এক বছর পর, গত নভেম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষে একটি টি–টুয়েন্টি খেলার পর থেকে দূরে ছিলেন জাতীয় দল থেকেই।

টেস্ট দলে জাকেরের প্রত্যাবর্তন ঠিক তাঁর ফর্মের জন্য নয়। চোটের কারণে ১৩ আগস্ট শুরু ডারউইনের প্রথম টেস্টে লিটন দাস খেলবেন না। মূলত তাঁর বিকল্প হিসেবেই জাকেরকে দলে নেওয়া বলে জানা গেছে বিসিবি সূত্রে। ২০২৪ সালের অক্টোবের অভিষেকের পর জাকের এখন পর্যন্ত ৬ টেস্টে ৩০.৬৩ গড়ে রান করেছেন ৩৩৭। নামের পাশে চারটি ফিফটি থাকলেও টেস্টে এখনো সেঞ্চুরির দেখা না পাওয়া জাকেরের সর্বোচ্চ ইনিংস ৯১ রানের। ২০২৪ এর নভেম্বরে ক্যারিয়ারের দ্বিতীয় সিরিজেই তাঁর ব্যাট থেকে এসেছিল সেঞ্চুরির সুবাস পাওয়া সেই ইনিংস।

দলে আছেন পেসার মুশফিক হাসানও। এর আগে ২০২৩ সালে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট দলে ডাক পেলেও খেলা হয়নি অভিষেকের অপেক্ষায় থাকা এই পেসারের। পেসার নাহিদ রানা সিরিজ থেকে ছিটকে পড়েছেন আগেই।

প্রথম টেস্টের দল

নাজমুল হোসেন (অধিনায়ক), সৌম্য সরকার, সাদমান ইসলাম, তানজিদ হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, অমিত হাসান, জাকের আলী, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, খালেদ আহমেদ, ইবাদত হোসেন , মুশফিক হাসান
বাদ পড়েছেন: মাহিদুল ইসলাম, মাহমুদুল হাসান, তাওহিদ হৃদয়, নাঈম হাসান ও রবিউল হক।
দলে ফিরেছেন: সৌম্য সরকার, জাকের আলী, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ ও মুশফিক হাসান।

Read full story at source