চিনিমুক্ত মিষ্টি মস্তিষ্কের জন্য ঝুঁকিপূর্ণ- নতুন গবেষণায় উদ্বেগ প্রকাশ
· Prothom Alo

চিনি কম খাওয়ার পরামর্শ এখন প্রায় সবারই জানা। তাই অনেকেই চিনি বাদ দিয়ে কৃত্রিম মিষ্টি বা সুগার সাবস্টিটিউট ব্যবহার করছেন। ডায়াবেটিস রোগী, ওজন নিয়ন্ত্রণে থাকা ব্যক্তি কিংবা স্বাস্থ্যসচেতন মানুষের কাছে এগুলো বেশ জনপ্রিয়। কিন্তু নতুন এক গবেষণা বলছে, অতিরিক্ত কৃত্রিম মিষ্টি দীর্ঘমেয়াদে স্মৃতিশক্তি ও চিন্তাশক্তির ওপর বিরূপ প্রভাব ফেলতে পারে।
যুক্তরাষ্ট্রের আমেরিকান একাডেমি অব নিউরোলজির জার্নাল নিউরোলজি–তে প্রকাশিত এক গবেষণায় দেখা যায়, যারা নিয়মিত বেশি পরিমাণে কৃত্রিম মিষ্টি গ্রহণ করেন, তাদের স্মৃতিশক্তি ও মানসিক সক্ষমতা তুলনামূলক দ্রুত হ্রাস পেতে থাকে। তবে গবেষকেরা সতর্ক করে বলেছেন, এটি একটি আনুপাতিক সম্পর্ক বিনির্দেশ করে মাত্র; কৃত্রিম মিষ্টিই যে সরাসরি এর কারণ—এমন সিদ্ধান্ত এখনই নেওয়া যাবে না।
Visit fish-roadgame.online for more information.
মা বেশি চিনি খেলে কি শিশুর দাঁতে পোকা হয়গবেষণায় সাত ধরনের বহুল ব্যবহৃত কৃত্রিম মিষ্টি অন্তর্ভুক্ত ছিল—অ্যাসপারটেম, স্যাকারিন, এসেসালফেম-কে, এরিথ্রিটল, জাইলিটল, সরবিটল, ট্যাগাটোজ।
গবেষণা পদ্ধতি
ব্রাজিলের প্রায় ১২,৭৭২ জন প্রাপ্তবয়স্ককে প্রায় আট বছর ধরে পর্যবেক্ষণ করা হয়। অংশগ্রহণকারীদের গড় বয়স ছিল ৫২ বছর। গবেষণার শুরুতে তাদের এক বছরের খাদ্যাভ্যাস সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হয়। সেই সঙ্গে কৃত্রিম মিষ্টি গ্রহণের পরিমাণ অনুযায়ী তিনটি দলে ভাগ করা হয়। পরে বিভিন্ন সময়ে তাদের স্মৃতিশক্তি, ভাষাগত দক্ষতা, স্বল্পমেয়াদি স্মৃতি এবং তথ্য দ্রুত বিশ্লেষণের ক্ষমতা মূল্যায়ন করা হয়।
এ গবেষণায় সাত ধরনের বহুল ব্যবহৃত কৃত্রিম মিষ্টি অন্তর্ভুক্ত ছিল—অ্যাসপারটেম, স্যাকারিন, এসেসালফেম-কে, এরিথ্রিটল, জাইলিটল, সরবিটল, ট্যাগাটোজ। এসব উপাদান সাধারণত ডায়েট কোমল পানীয়, ফ্লেভারযুক্ত পানি, এনার্জি ড্রিংক, দই, কম-ক্যালরির ডেজার্ট এবং বিভিন্ন প্রক্রিয়াজাত খাদ্যে ব্যবহৃত হয়ে থাকে।
চিনি গো চিনিগবেষণার শুরুতে অংশগ্রহণকারীদের এক বছরের খাদ্যাভ্যাস সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হয়। সেই সঙ্গে কৃত্রিম মিষ্টি গ্রহণের পরিমাণ অনুযায়ী তিনটি দলে ভাগ করা হয়।
প্রাপ্ত ফলাফল
গবেষণায় দেখা যায়, যারা সবচেয়ে বেশি কৃত্রিম মিষ্টি গ্রহণ করেছেন, তাদের স্মৃতি ও চিন্তাশক্তি সবচেয়ে কম গ্রহণকারীদের তুলনায় প্রায় ৬২ শতাংশ দ্রুত হ্রাস পেয়েছে। গবেষকদের হিসাবে, এই পার্থক্য মস্তিষ্কের বয়স প্রায় ১.৬ বছর বেশি বেড়ে যাওয়ার সমতুল্য। মাঝারি মাত্রায় গ্রহণকারীদের ক্ষেত্রেও মানসিক সক্ষমতার অবনতি তুলনামূলক দ্রুত ছিল।
এ গবেষণায় সবচেয়ে লক্ষণীয় বিষয় হলো—৬০ বছরের কম বয়সীদের মধ্যে এই সম্পর্ক বেশি স্পষ্ট দেখা গেছে। সর্বোপরি, ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে ঝুঁকির সম্পর্ক আরও বেশি শক্তিশালী ছিল। সম্ভবত ডায়াবেটিস রোগীরা চিনি এড়িয়ে কৃত্রিম মিষ্টি বেশি ব্যবহার করেন বলেই এ ধরনের প্রবণতা দেখা গেছে বলে গবেষকদের ধারণা। আলাদাভাবে বিশ্লেষণ করলে দেখা যায়, সাতটির মধ্যে ছয়টি কৃত্রিম মিষ্টির সঙ্গে স্মৃতিশক্তি হ্রাসের সম্পর্ক পাওয়া গেছে। তবে ট্যাগাটোজের ক্ষেত্রে এমন কোনো সম্পর্ক পাওয়া যায়নি।
চিনি কেন মিষ্টি লাগেগবেষণায় দেখা যায়, যারা সবচেয়ে বেশি কৃত্রিম মিষ্টি গ্রহণ করেছেন, তাদের স্মৃতি ও চিন্তাশক্তি সবচেয়ে কম গ্রহণকারীদের তুলনায় প্রায় ৬২ শতাংশ দ্রুত হ্রাস পেয়েছে।
তাহলে কি কৃত্রিম মিষ্টি ব্যবহার বন্ধ করা উচিত?
না, গবেষকেরা কৃত্রিম মিষ্টি ব্যবহার বন্ধ করতে হবে—এমন পরামর্শ দেননি। কারণ হিসেবে তাঁরা বলেন, এটি পর্যবেক্ষণভিত্তিক গবেষণা। তাছাড়া, অংশগ্রহণকারীরা নিজেরাই খাদ্যতালিকার তথ্য দিয়েছেন। ফলে কিছু ভুল বা অসম্পূর্ণ তথ্য থাকার সম্ভাবনা রয়েছে। গবেষণাটি কেবল একটি সম্পর্ক দেখিয়েছে মাত্র; কারণ-ফলাফল প্রমাণ করেনি।
আমাদের জন্য কী শিক্ষা?
ডায়াবেটিস নিয়ন্ত্রণ বা ওজন কমানোর ক্ষেত্রে কৃত্রিম মিষ্টি অনেক সময় উপকারী হতে পারে। তবে ‘চিনি নেই, তাই যত খুশি খাওয়া যাবে’—এমন ধারণা বৈজ্ঞানিকভাবে সঠিক নয়। এছাড়া স্বাস্থ্য বিশেষজ্ঞরা বরাবরের মতোই পরামর্শ দেন—অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার কম খাওয়া, প্রাকৃতিক ও সুষম খাদ্যাভ্যাস বজায় রাখা, প্রয়োজন ছাড়া অতিরিক্ত কৃত্রিম মিষ্টির ওপর নির্ভর না করা, এবং চিকিৎসক বা পুষ্টিবিদের পরামর্শ অনুযায়ী খাদ্য নির্বাচন করা।
ভবিষ্যতে আরও গবেষণা প্রয়োজন, যাতে নিশ্চিতভাবে জানা যায় কৃত্রিম মিষ্টি সত্যিই মস্তিষ্কের বয়স বাড়ায় কি না, নাকি এর পেছনে অন্য জীবনযাত্রাগত কারণও কাজ করছে। আপাতত সংযমই হতে পারে সবচেয়ে নিরাপদ পথ।
লেখক: বৈজ্ঞানিক কর্মকর্তা, বাংলাদেশ রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্টস (বিআরআইসিএম)সূত্র: সায়েন্স ডেইলিমিষ্টি কি দাঁতের জন্যে সত্যিই খারাপ