চার মাসে হামে শিশুর মৃত্যু ৮০০ ছুঁই ছুঁই
· Prothom Alo

হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) দেশে আরও চার শিশু মারা গেছে। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত চার মাসের বেশি সময়ে হাম ও হামের উপসর্গে প্রাণ গেল ৭৯৭ শিশুর।
Visit catcross.org for more information.
আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
গত ২৬ জুন হাম ও হামের উপসর্গে শিশুর মৃত্যু ৭০০ ছাড়ায়। এর ২৬ দিনের মাথায় মৃত্যু ৮০০ ছুঁই ছুঁই হলো।
২৪ ঘণ্টায় মারা যাওয়া চার শিশুর মধ্যে সিলেটে দুজন, রাজশাহীতে একজন ও ময়মনসিংহে একজন মারা গেছে।
গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে এক হাজার আটটি শিশু। এর মধ্যে হাম শনাক্ত হয়েছে ১৩০ শিশুর। আর গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত ৪ মাসের বেশি সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ লাখ ৩৪ হাজার ১৫৬ শিশু। এর মধ্যে হামে আক্রান্ত হয়েছে ১৪ হাজার ৭০৮ শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ২ হাজার ২৪৪ শিশু। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৯৮ হাজার ৪১১ শিশু।