রাজধানীর যেসব এলাকায় আগামীকাল ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

· Prothom Alo

জরুরি গ্যাস পাইপলাইন প্রতিস্থাপনের জন্য আগামীকাল মঙ্গলবার রাজধানীর বেশ কিছু এলাকায় আট ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এলাকাগুলো হলো ঢাকার ফ্রি স্কুল স্ট্রিট, ভূতের গলি, কিচেন রোড, আল আমিন রোড, কাঁঠালবাগান। এসব এলাকায় সব ধরনের গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

আজ সোমবার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

Visit newsbetting.bond for more information.

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ফ্রি স্কুল স্ট্রিট, হাতিরপুল, পুকুরপাড়, ধানমন্ডি এলাকায় লিকেজযুক্ত (পাইপলাইনে ছিদ্র) পুরোনো বিতরণ লাইন ও সার্ভিস লাইন প্রতিস্থাপন কাজের জন্য ২১ জুলাই দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে। এ সময় এসব এলাকার আবাসিক ও বাণিজ্যিক শ্রেণির গ্রাহকেরা গ্যাস পাবেন না। আশপাশের এলাকায় স্বল্পচাপ বিরাজ করতে পারে।

গ্রাহকদের সাময়িক এই অসুবিধার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে।

Read full story at source