রাজধানীতে ময়লা ফেলা নিয়ে দ্বন্দ্বে পরিচ্ছন্নতাকর্মী গুলিবিদ্ধ

· Prothom Alo

রাজধানীর নতুনবাজারের বারিধারা এলাকায় ময়লার ডিপোর সামনে ময়লা ফেলা নিয়ে দুই পক্ষের দ্বন্দ্বে তৌহিদ হোসেন (২৮) নামের এক পরিচ্ছন্নতাকর্মী গুলিবিদ্ধ হয়েছেন।

রোববার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। পরে তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

Visit betsport24.es for more information.

তৌহিদ নেত্রকোনা জেলার কলমাকান্দা থানার কাকুরিয়া মাছিমা গ্রামের আবুল হাশেমের ছেলে। তিনি রাজধানীর ভাটারা থানার কোকাকোলা টেকবাড়ি এলাকায় বসবাস করতেন।

তৌহিদ হোসেনের সহকর্মী কামরুল ইসলাম জানান, নতুনবাজারের বারিধারা এলাকায় ময়লা ফেলা নিয়ে স্থানীয় স্থানীয় হেলাল গ্রুপের সঙ্গে বেশ কিছুদিন ধরে বিরোধ চলছিল। বিরোধের জের ধরে রোববার রাতে হঠাৎ ডিপোতে ময়লা ফেলতে গেলে অতর্কিত গুলি চালানো হলে তৌহিদের পায়ে লাগে। পরে তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক বলেন, জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

Read full story at source