ইসরায়েলে সহায়তা বন্ধের প্রস্তাব নাকচ করল প্রতিনিধি পরিষদ, ডেমোক্র্যাটদের মধ্যে বিভক্তি

· Prothom Alo

মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে গতকাল বুধবার ইসরায়েলে সহায়তা বন্ধের একটি প্রস্তাব বিপুল ভোটে নাকচ হয়ে গেছে। তবে ডেমোক্রেটিক পার্টির প্রায় অর্ধেক সদস্য এ প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছেন।

Visit afsport.lat for more information.

এ ভোটের মাধ্যমে গাজায় ইসরায়েলি নৃশংসতার জেরে মার্কিন প্রগতিশীল রাজনীতিকদের সঙ্গে ইসরায়েলের বাড়তে থাকা দূরত্ব আরও স্পষ্ট হয়েছে। কেননা, সাধারণ সময় ইসরায়েলের পক্ষে মার্কিন কংগ্রেসে ডেমোক্র্যাট ও রিপাবলিকান—উভয় পক্ষ প্রায় একমত হয়ে ভোট দেয়। কিন্তু সাম্প্রতিকতম এ ভোটে প্রস্তাবটি নাকচ হলেও শতাধিক ডেমোক্র্যাট রাজনীতিক (যাঁদের সিংহভাগ প্রগতিশীল শাখার) ইসরায়েলে সামরিক সহায়তা বন্ধের পক্ষে ভোট দিয়েছেন।

এককথায় ইসরায়েল–সংক্রান্ত যেকোনো বিল প্রায় সর্বসম্মতিক্রমে পাস হওয়ার দীর্ঘ ইতিহাস রয়েছে। তবে এবার তার ব্যতিক্রম দেখা গেল।

এ ভোটের মাধ্যমে গাজায় ইসরায়েলি নৃশংসতার জেরে মার্কিন প্রগতিশীল রাজনীতিকদের সঙ্গে ইসরায়েলের বাড়তে থাকা দূরত্ব আরও স্পষ্ট হয়েছে। কেননা, সাধারণ সময়ে ইসরায়েলের পক্ষে মার্কিন কংগ্রেসে ডেমোক্র্যাট ও রিপাবলিকান—উভয় পক্ষ প্রায় একমত হয়ে ভোট দেয়। কিন্তু সাম্প্রতিকতম এ ভোটে প্রস্তাবটি নাকচ হলেও শতাধিক ডেমোক্র্যাট রাজনীতিক ইসরায়েলে সামরিক সহায়তা বন্ধের পক্ষে ভোট দিয়েছেন।

গতকাল কেন্টাকি অঙ্গরাজ্যের রিপাবলিকান প্রতিনিধি থমাস ম্যাসি মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্যয়সংক্রান্ত বিলের একটি সংশোধনী হিসেবে এ প্রস্তাব তোলেন। এটি ৩১৪-১০৪ ভোটে নাকচ হয়ে যায়। ১০৩ জন ডেমোক্র্যাট ও একজন রিপাবলিকান সদস্য এ প্রস্তাবের পক্ষে ভোট দেন।

যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনের প্রাথমিক প্রচারে বামপন্থী ডেমোক্র্যাটরা ইসরায়েলে মার্কিন সহায়তা পুরোপুরি বন্ধের দাবি তুলছেন। অন্যদিকে উদারপন্থী ডেমোক্র্যাটরা শুধু প্রতিরক্ষামূলক অস্ত্রের জন্য ইসরায়েলে অর্থ পাঠানোর পক্ষে অবস্থান নিয়েছেন।

রিপাবলিকান প্রতিনিধি থমাস ম্যাসি মূলত সব ধরনের বৈদেশিক সহায়তারবিরোধী। তিনি বলেন, গাজায় বিপুলসংখ্যক বেসামরিক মানুষকে হত্যার বিষয়টি বিবেচনা করেই তিনি এ প্রস্তাব এনেছেন। প্রতিনিধি পরিষদে তিনি বলেন, ‘গাজায় ৭০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। আমি মনে করি, আমাদের এর (ইসরায়েলি গণহত্যার) অংশ হওয়া উচিত নয়।’

যুক্তরাষ্ট্রের সঙ্গে বন্ধুত্বে কি ফাটল ধরেছে, কী ভাবছেন ইসরায়েলিরা

থমাস ম্যাসির প্রস্তাবিত সংশোধনীর লক্ষ্য ছিল বরাদ্দকৃত বিলের কোনো অর্থ যাতে ইসরায়েলের জন্য ব্যবহার করা না যায় তা নিশ্চিত করা এবং ওয়াশিংটন প্রতিবছর ইসরায়েলকে যে ৩৩০ কোটি ডলারের নিরাপত্তা সহায়তা দেয়, তা আটকে দেওয়া।

ইসরায়েলের দাবি, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলায় ১ হাজার ২০০ জন নিহত হন। অন্যদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হামাসের হামলার পর গাজায় শুরু করা ইসরায়েলের ধারাবাহিক অভিযানে এ পর্যন্ত ৭৩ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

যুদ্ধবিধ্বস্ত গাজার প্রায় ২০ লাখ মানুষের প্রায় সবাই কয়েক দফায় বাস্তুচ্যুত হয়েছেন। বর্তমানে উপকূলীয় এলাকায় কোনোমতে তাঁবু গেড়ে বা ক্ষতিগ্রস্ত ভবনগুলোয় বসবাস করছেন তাঁরা।

ইসরায়েলকে এখন কীভাবে রক্ষা করবে যুক্তরাষ্ট্র

Read full story at source