মৌলভীবাজারের দুর্গম এলাকায় বন্যাদুর্গতদের বিনা মূল্যে চিকিৎসা সহায়তা দিল বাফওয়া
· Prothom Alo

মৌলভীবাজারের রাজনগর এলাকায় আজ বুধবার বন্যাদুর্গত অসুস্থ মানুষের জন্য বিনা মূল্যে চিকিৎসাসেবা এবং প্রয়োজনীয় ওষুধ প্রদান করেছে বাংলাদেশ বিমানবাহিনী মহিলা কল্যাণ সমিতি (বাফওয়া)। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে পর্যাপ্ত পরিমাণ শুকনা খাবার ও বিশুদ্ধ পানিও বিতরণ করা হয়।
Visit esporist.org for more information.
বাংলাদেশ বিমানবাহিনীর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক বন্যায় দেশের প্রত্যন্ত অঞ্চলের ক্ষতিগ্রস্ত মানুষের জন্য বাফওয়া সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। এরই ধারাবাহিকতায় আজ বাফওয়ার সভানেত্রী সালেহা খানের উদ্যোগ ও দিকনির্দেশনায় বাফওয়া উপ-আঞ্চলিক শাখা, মৌলভীবাজার রাডার ইউনিটের তত্ত্বাবধানে মৌলভীবাজারের রাজনগর এলাকায় এই সহায়তা দেওয়া হয়।
বন্যার্তদের মাঝে শুকনা খাবার ও বিশুদ্ধ পানিও বিতরণ করে বাংলাদেশ বিমানবাহিনীর রাডার ইউনিটবিমানবাহিনী প্রধান এবং বাফওয়ার সভানেত্রীর দিকনির্দেশনায় এই ত্রাণ ও মানবিক সহায়তা কার্যক্রম বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। সেখানে আরও বলা হয়, এ লক্ষ্যে বিমানবাহিনী প্রধান ইতিমধ্যে বাহিনীর সব ঘাঁটি ও ইউনিটকে প্রয়োজনীয় মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনার নির্দেশনা প্রদান করেছেন। পাশাপাশি যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ বিমানবাহিনীর রেসকিউ টিম, হেলিকপ্টার এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট সেল সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে।