ব্যাংক এশিয়ার নতুন মোবাইল অ্যাপ উদ্বোধন
· Prothom Alo
আর্থিক খাতে ডিজিটাল রূপান্তরের অংশ হিসেবে নিজেদের মোবাইল ব্যাংকিং প্ল্যাটফর্মের নতুন ও উন্নত সংস্করণ ‘ব্যাংক এশিয়া জেন’–এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছে ব্যাংক এশিয়া। গত বুধবার রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত ব্যাংক এশিয়া টাওয়ারে আয়োজিত এক অনুষ্ঠানে অ্যাপটির উদ্বোধন করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ব্যাংকটি।
Visit betsport.cv for more information.
বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সোহেল আর কে হোসেন জ্যেষ্ঠ ব্যবস্থাপনা সদস্যদের সঙ্গে নিয়ে নতুন এই অ্যাপ উন্মোচন করেন।
ব্যাংক এশিয়া কর্তৃপক্ষ জানায়, আগের ‘ব্যাংক এশিয়া স্মার্ট অ্যাপ’ নামে পরিচিত প্ল্যাটফর্মটিকে সম্পূর্ণ নতুন আঙ্গিকে, অত্যাধুনিক ফিচার সংযোজনের মাধ্যমে ‘ব্যাংক এশিয়া জেন’ নামে পুনঃ ব্র্যান্ডিং করা হয়েছে। গ্রাহকদের আরও দ্রুত, সহজ, নিরাপদ ও নির্বিঘ্ন ব্যাংকিং অভিজ্ঞতা নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।