রাজধানীর বছিলায় ৮ হাজার ৩০০ ইয়াবাসহ দুজন গ্রেপ্তার
· Prothom Alo

রাজধানীর মোহাম্মদপুরের বছিলা টাউন এলাকার একটি বাসা থেকে ৮ হাজার ৩০০টি ইয়াবা উদ্ধারের কথা জানিয়েছে র্যাব। এ সময় ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ শনিবার দুপুরে র্যাব–২–এর একটি দল অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধারের কথা জানায়।
Visit turconews.click for more information.
র্যাব জানায়, গোপন তথ্যের ভিত্তিতে তারা জানতে পারে, মোহাম্মদপুরের বছিলা টাউন এলাকার একটি বাসায় বিপুল পরিমাণ ইয়াবা বিক্রির উদ্দেশ্যে মজুত রাখা হয়েছে। পরে দুপুরে অভিযান চালিয়ে মো. বিল্লাল (৩০) ও স্বর্ণা আক্তারকে (৩৯) গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে ৮ হাজার ৩০০টি ইয়াবা উদ্ধার করা হয়।
আসামিদের বরাত দিয়ে র্যাব জানায়, তাঁরা দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে ঢাকার বাইরে থেকে হেরোইন, গাঁজা ও ইয়াবা নিয়ে এসে মোহাম্মদপুরসহ রাজধানীর বিভিন্ন স্থানে বিক্রি করতেন। তাঁদের সহযোগীদের ধরতে অভিযান চলছে।