সেন্ট গ্রেগরীতে জাতীয় ইনোভেটিভ কার্নিভাল আগস্টে
· Prothom Alo

৪র্থ জাতীয় ইনোভেটিভ কার্নিভাল আয়োজন করছে সেন্ট গ্রেগরী হাই স্কুল অ্যান্ড কলেজে। আগামী ২১ ও ২২ আগস্ট গ্রেগরীয়ান ইনোভেশন ক্লাবের উদ্যোগে এই কার্নিভাল আয়োজিত হবে। এবারের স্লোগান ‘ইনোভেশন ইগনাইটস বিয়ন্ড দ্য হরাইজন’।
মোট পাঁচটি ক্যাটাগরিতে শিক্ষার্থীরা এই কার্নিভালে অংশ নিতে পারবে। নার্সারি–কেজি পর্যান্ত কিডস গ্রুপ এবং প্রথম–দ্বিতীয় শ্রেণির জন্য প্রাইমারি গ্রুপ। এই দুই গ্রুপে শুধু সেন্ট গ্রেগরীর শিক্ষার্থীরা অংশ নিতে পারবে। তবে জুনিয়র (তৃতীয়–পঞ্চম শ্রেণি), ইন্টারমিডিয়েট (ষষ্ঠ–অষ্টম শ্রেণি) এবং সিনিয়র গ্রুপে (নবম–দ্বাদশ শ্রেণি) যেকোনো স্কুল ও কলেজের শিক্ষার্থীরা অংশ নিতে পারবে।
Visit biznow.biz for more information.
শিক্ষার্থীরা নানাভাবে নিজেদের যোগ্যতা প্রমাণের সুযোগ পাবে। যেমন, একক প্রতিযোগিতা, অনলাইন সাবমিশনভিত্তিক প্রতিযোগিতা, উন্মুক্ত প্রতিযোগিতা, দলগত প্রতিযোগিতা এবং ফ্ল্যাগশিপ ইভেন্টস।
এ ছাড়া উদ্যোক্তা ও সৃজনশীল উদ্যোগকে উৎসাহিত করতে আয়োজন করা হয়েছে বিশেষ সেগমেন্ট ‘ফোর্থ এআইসি স্টার্টআপ শোকেস’। এখানে বর্তমান ও প্রাক্তন গ্রেগরীয়ান, অভিভাবক, শিক্ষক, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং উদীয়মান উদ্যোক্তারা নিজেদের স্টার্টআপ, ব্র্যান্ড কিংবা পণ্য প্রদর্শন ও প্রচারের সুযোগ পাবেন। প্রতি স্টলের জন্য ফি নির্ধারণ করা হয়েছে ২ হাজার টাকা।
চলছে ৫৬তম আন্তর্জাতিক ফিজিক্স অলিম্পিয়াডতবে শিক্ষার্থীদের এই কার্নিভালে অংশ নিতে হলে টাকা দিয়ে নিবন্ধন করতে হবে। একক ইভেন্টের ফি ১০০ টাকা। পাশাপাশি শিক্ষার্থীদের জন্য রয়েছে বিশেষ ‘সোলো ইভেন্টস প্যাকেজ’। এর মাধ্যমে মাত্র ২০০ টাকায় যেকোনো ৩টি একক ইভেন্টে অংশগ্রহণের সুযোগ থাকবে। তবে ফটোগ্রাফি, স্পট দ্য ডিফারেন্স এবং আইকিউ টেস্ট এর বাইরে থাকবে। এগুলোতে আলাদাভাবে নিবন্ধন করতে হবে। প্যাকেজের বাইরে অতিরিক্ত প্রতিটি ইভেন্টের জন্য ৫০ টাকা ফি প্রযোজ্য হবে। উল্লেখ্য, এই সুবিধাটি অনলাইন নিবন্ধনের ক্ষেত্রে প্রযোজ্য নয়। অনলাইনে নিবন্ধনের ক্ষেত্রে প্রতিটি অতিরিক্ত ইভেন্টের জন্য ১০০ টাকা ফি দিতে হবে।
এ ছাড়া মোবাইল ও ডিএসএলআর ফটোগ্রাফি প্রতিযোগিতার প্রাথমিক রাউন্ড সম্পূর্ণ বিনামূল্যে। প্রদর্শনীর জন্য কোনো ছবি নির্বাচিত হলে ৩০০ টাকা ফি প্রযোজ্য হবে। নির্বাচিত ছবিগুলো কর্তৃপক্ষ কর্তৃক ফ্রেমবদ্ধ করা হবে এবং অনুষ্ঠান শেষে তা অংশগ্রহণকারীরা সংগ্রহ করতে পারবেন।
স্পট দ্য ডিফারেন্স ও আইকিউ টেস্ট ইভেন্টের জন্য প্রতিটিতে আলাদাভাবে ৫০ টাকা ফি দিতে হবে। এই দুটি ইভেন্ট সোলো ইভেন্ট প্যাকেজের মধ্যে পড়বে না। দলগত ইভেন্টের ক্ষেত্রে প্রতি সদস্যের জন্য ১০০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে। তিন জন মিলে ওয়াল ম্যাগাজিন বা এ ধরনের কোনো প্রতিযোগিতায় অংশ নিতে হলে মোট ৩০০ টাকা ফি দিতে হবে। দ্য লাস্ট সউল প্রতিযোগিতার ফি ৩০০ টাকা। মিনি শার্ক ট্যাঙ্কের ৩ সদস্যের দলের জন্য মোট ফি ৩০০ টাকা। ই-ফুটবল জনপ্রতি ২০০ টাকা।
এশিয়া-প্যাসিফিক এআই অলিম্পিয়াডে স্বর্ণজয়ী বাংলাদেশ দলকে সংবর্ধনাকার্নিভালে অংশগ্রহণকারী প্রতিটি শিক্ষার্থীর জন্য থাকছে দারুণ সব সুযোগ-সুবিধা ও আকর্ষণীয় উপহার। অন্তত একটি ইভেন্টে অংশগ্রহণ করলেই পাওয়া যাবে একটি অফিশিয়াল পার্টিসিপেশন সার্টিফিকেট। এছাড়া সোলো ইভেন্ট প্যাকেজে গ্রহণকারীরা পাবে একটি আকর্ষণীয় ও স্টাইলিশ অফিশিয়াল টি-শার্ট। বিশেষ সিগনেচার ইভেন্টের প্রতিযোগীদের জন্যও থাকবে এক্সক্লুসিভ টি-শার্ট।
মেধা ও দক্ষতার স্বীকৃতিস্বরূপ বিজয়ী ও সেরা পারফর্মারদের জন্য থাকছে আকর্ষণীয় ক্রেস্ট ও সার্টিফিকেট। পাশাপাশি দ্য লাস্ট সউল এবং ই-ফুটবল ইভেন্টের বিজয়ীদের জন্য থাকছে প্রাইজমানি। প্রতিটি সেগমেন্টের বিজয়ীরা উপহার হিসেবে পাবে গ্রেগরীয়ান ইনোভেশন ক্লাবের বার্ষিক ম্যাগাজিনের একটি কপি।
দুই দিনের এই উৎসবের সমাপনী দিনে জমকালো পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে পর্দা নামবে এই কার্নিভালের। এতে ম্যাগাজিন পার্টনার হিসেবে থাকছে বিজ্ঞানচিন্তা।
এআই অলিম্পিয়াডে বাংলাদেশের ৩ স্বর্ণপদক