জয়পুরহাট সীমান্তে তিনজনকে পুশ ইনের চেষ্টা, ঠেকিয়ে দিয়েছে বিজিবি

· Prothom Alo

জয়পুরহাট সদর উপজেলার পশ্চিম রামকৃষ্ণপুর সীমান্ত দিয়ে দুই নারীসহ তিনজনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর (পুশ ইন) চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে স্থানীয় বাসিন্দা ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তৎপরতায় সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। বর্তমানে ওই তিনজন সীমান্তের শূন্যরেখায় (নো-ম্যানস ল্যান্ড) অবস্থান করছেন।

Visit newsbetting.bond for more information.

আজ শনিবার ভোর চারটার দিকে পশ্চিম রামকৃষ্ণপুর সীমান্তের ২৭৫/৮-এস উপসীমানা পিলার এলাকায় এ ঘটনা ঘটে।

জয়পুরহাট সীমান্তে ঠেলে পাঠানোর চেষ্টা করা বৃদ্ধকে সরিয়ে নিয়েছে বিএসএফ

বিজিবির ভুটিয়াপাড়া বিওপির ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার শামছুজ্জামান এ তথ্য নিশ্চিত করে বলেন, বিষয়টি নিয়ে বিএসএফের সঙ্গে কোম্পানি কমান্ডার পর্যায়ে বৈঠকের প্রস্তুতি চলছে।

পাঁচবিবি সীমান্তে বৃদ্ধকে পুশ ইনের চেষ্টা বিএসএফের, বিজিবির পুশব্যাক

স্থানীয় ধলাহার ইউনিয়ন পরিষদের সদস্য সফিকুল ইসলাম বলেন, ভোরে বিএসএফ সদস্যরা সীমান্তের একটি লাইটপোস্টের আলো নিভিয়ে দিয়ে এক বৃদ্ধ ও দুই নারীকে বাংলাদেশে ঢোকানোর চেষ্টা করেন। বিষয়টি টের পেয়ে সীমান্তে পাহারায় থাকা স্থানীয় বাসিন্দারা তাঁদের আটকে দেন এবং বিজিবিকে খবর দেন। পরে বিজিবির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে অবস্থান নিলে পুশ ইনের চেষ্টা ব্যর্থ হয়।

ওই তিনজনের মধ্যে একজনের নাম হাফিজুর রহমান (৬৫)। তাঁর সঙ্গে থাকা দুই নারীর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

‎পাঁচবিবি সীমান্তে পুশ ইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারি, সতর্ক গ্রামবাসীও

Read full story at source