ইংরেজি ভাষাশিক্ষা কোর্স, এসএসসি পাসে ভর্তি, ফি ১০০০ টাকা
· Prothom Alo

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) অধীনে ঢাকা মহিলা কারিগরি প্রশিক্ষণকেন্দ্রে ইংরেজি ভাষাশিক্ষা কোর্সে শিক্ষার্থী ভর্তি নিচ্ছে। জুলাই-সেপ্টেম্বর/২০২৬ সেশনে ৩৬তম ব্যাচে ভর্তি–ইচ্ছুক প্রশিক্ষণার্থীদের অনলাইনে/ অপারগতায় সরাসরি আবেদন করতে হবে।
ভর্তি–সংক্রান্ত তথ্য—
Visit asg-reflektory.pl for more information.
১. ভর্তির যোগ্যতা: ন্যূনতম এসএসসি/সমমান পাস
২. বয়স: ন্যূনতম ১৮-৪০ বছর
৩. আসন: ৪০ (মহিলা/পুরুষ)
৪. কোর্স ফি: ১০০০/- (এক হাজার টাকা)
৫. ক্লাসের সময়: সকাল ৯টা-বেলা ২টা (রবি থেকে বৃহস্পতিবার)
৬. কোর্সের মেয়াদ: ৩ মাস
অস্ট্রেলিয়ায় পড়াশোনা আরও ব্যয়বহুল হচ্ছে, ভিসাসহ যে যে ফি বাড়ছে৭. অনলাইনে আবেদনের তারিখ:
৩০/৬/২০২৬ থেকে ৮/৭/২০২৬ দুপুর ১২টা পর্যন্ত
৮. আবেদনের প্রক্রিয়া—
(১). বিএমইটি (BMET) রেজিস্ট্রেশন করতে হবে নিচের লিংকে গিয়ে ২০৩ টাকা প্রদান করে।
(২). রেজিস্ট্রেশন সম্পন্ন করার পর প্রাপ্ত প্রোফাইল ব্যবহার করে নিচের ধারা অনুসরণপূর্বক ভর্তির আবেদন সম্পন্ন করতে হবে।
Online link: https://employee.oep.gov.bd/employee/login-with-otp
Training portal ➡ Training ➡ Division ➡ District ➡ Institution ➡ select Course ➡ Submit/Enroll Process.
(৩). অনলাইনে আবেদন সহায়তার জন্য সরাসরি কক্ষ নম্বর ৩০৭–এ যোগাযোগ করুন।
ক্যাডেট কলেজের আদলে হবে ৬০০ শিক্ষাপ্রতিষ্ঠান৯. প্রবেশপত্র ডাউনলোডের প্রক্রিয়া:
Online link: employee.oep.gov.bd
Training portal ➡ Training ➡ Trade/Skill ➡ My Course ➡ Admit Card Download
১০. ভর্তি পরীক্ষা:
ভর্তি পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীর নিজ প্রোফাইলে প্রবেশপত্র এবং মোবাইলে এ–সংক্রান্ত SMS যাবে।
পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রবেশপত্রের প্রিন্টেড কপি বাধ্যতামূলক
পরীক্ষার তারিখ: ৯ জুলাই ২০২৬।
পরীক্ষার ফলাফল : ৯ জুলাই ২০২৬।
ফলাফল প্রকাশ: কেন্দ্রের নোটিশ বোর্ড ও ফেসবুক পেজে।
জার্মানিতে উচ্চশিক্ষা: যে তিন ধরনের শিক্ষার্থী স্বাস্থ্যবিমা থেকে পাবেন অব্যাহতি