আমের মৌসুমে ক্রেট বেচাকেনা

· Prothom Alo

সারা বছরই নানা কাজে কমবেশি ক্রেট ব্যবহৃত হয়। তবে আমের মৌসুমে ক্রেটের চাহিদা অনেক বেড়ে যায়। খুচরা ফলবিক্রেতাদের কাছ থেকে ব্যবহৃত ক্রেট সংগ্রহ করেন মৌসুমি ব্যবসায়ীরা। তাঁরা এগুলো বাছাই, বাঁধাই, পরিচ্ছন্ন করে আমবাগানের মালিকদের কাছে বিক্রি করেন। প্রতিটি ক্রেটে তাঁরা ২০ থেকে ৩০ টাকা লাভ করেন। তবে প্লাস্টিকের তৈরি এসব ক্রেট পরিবেশের জন্য ক্ষতিকর। চট্টগ্রাম নগরের কদমতলী ও টাইগারপাস এলাকায় ক্রেট নিয়ে ব্যবসায়ীদের ব্যস্ততা দেখা গেল। এ নিয়ে ছবির গল্প।

Visit asg-reflektory.pl for more information.

ক্রেট সংগ্রহ করে তা ভ্যানে করে নেওয়া হচ্ছে। বাঁশের সাহায্যে ভ্যান থেকে ক্রেট নামাচ্ছেন শ্রমিক। বিক্রির জন্য ক্রেট বেঁধে প্রস্তুত করা হচ্ছে। সংগ্রহ করা ক্রেট সারিবদ্ধভাবে সাজিয়ে রাখা হয়েছে।বিক্রির আগে চলছে ক্রেট বাছাইয়ের কাজ। বাছাই শেষে ট্রাকে তোলা হচ্ছে ক্রেট।বিদেশি ফল পরিবহনে ব্যবহৃত ক্রেটও বিক্রি হয়। ক্রেট নিয়ে কাজে ব্যস্ত এক শ্রমিক।বিক্রির জন্য প্রস্তুত করা হয়েছে ক্রেট।

Read full story at source