বিশ্বকাপের নতুন নিয়ম
· Prothom Alo

বিশ্বকাপ মানেই নিত্যনতুন প্রযুক্তি, সঙ্গে নতুন সব নিয়ম। ফিফা যেন বিশ্বকাপ এলেই নড়েচড়ে বসে নতুন নিয়ম তৈরি করতে। গত বিশ্বকাপে এই নিয়মের কারণেই অতিরিক্ত সময় চলে গিয়েছিল ২ অঙ্কের ঘরে। এমনও রিপোর্ট এসেছে যে প্রতি ম্যাচে মাঠে খেলা হয় মাত্র ৫০ থেকে ৬০ মিনিট। বাকি সময়টায় মাঠে খেলা হয় না, শুধু শুধু নষ্ট হয়। এ কারণে বিশ্বকাপকে কেন্দ্র করে বেশ কড়াকড়ি করছে ফিফা, যেখানে সময় নষ্ট করলেই মিলবে শাস্তি।
Visit sport-tr.bet for more information.
৫ সেকেন্ডে থ্রো-ইন, গোল কিক
বল বাইরে গেলে লম্বা সময় নিয়ে থ্রো–ইন করার নিয়মে বসছে কড়াকড়ি। রেফারি বাঁশি বাজানোর পর থ্রো-ইন করার জন্য সর্বোচ্চ ৫ সেকেন্ড সময় পাবে দল। এর দেরি হলেই প্রতিপক্ষ দলকে দেওয়া হবে থ্রো–ইন।
শুধু আউটফিল্ড খেলোয়াড়েরা না, গোলরক্ষকেরাও আর বল নিয়ে অলস সময় কাটাতে পারবেন না। আগের নিয়ম অনুযায়ী কেউ বাঁশি বাজানোর ৬ সেকেন্ডের মধ্যে কিক না নিলে দেওয়া হতো হলুদ কার্ড। কিন্তু কিক নেওয়ার সুযোগ থাকতই। এবার থেকে ৫ সেকেন্ডের মধ্যে গোল কিক না নিলে শাস্তি হিসেবে প্রতিপক্ষ দল কর্নার কিক পেয়ে যাবে!
১০ সেকেন্ডে বদলি
ম্যাচের শেষ মুহূর্ত এলেই খেলোয়াড় বদলি করতে দেখেছ নিশ্চয়? এক বদলি করতে গিয়েই ৩০ থেকে ৪০ সেকেন্ড পার করে দেওয়া যায়। দূর থেকে হেঁটে হেঁটে এসে হাফলাইন পার করে বদলির ঘটনা এই বিশ্বকাপে দেখা যাবে না। চতুর্থ রেফারি খেলোয়াড়কে তুলে নেওয়ার সংকেত দেওয়ামাত্রই তাঁকে মাঠের সবচেয়ে কাছের বাউন্ডারি লাইন বের হয়ে যেতে হবে। সময় ঘড়ি ধরে মাত্র ১০ সেকেন্ড। আর যদি ১০ সেকেন্ড পার হয়ে যায়? তবে তিনি তো উঠে যাবেনই, পরবর্তী খেলোয়াড়কে মাঠে প্রবেশ করতে হবে ১ মিনিট পর। অর্থাৎ ১ মিনিটের জন্য দলকে খেলতে হবে ১০ জন নিয়ে।
বিশ্বকাপে কেউ কেউ মাস্ক পরে খেলছেন কেনচোট পেলেও বাইরে ১ মিনিট
খেলা বন্ধ রাখতে চোটের অভিনয় করা নতুন কিছু নয়। চোটের অভিনয় করে মাঠে ফিজিও ডেকে এনেছ? কোনো সমস্যা নেই, মাঠের বাইরে চিকিৎসা নিয়ে ১ মিনিট অপেক্ষা করতে হবে তোমাকে। এরপরেই মাঠে ঢুকতে পারবে। তবে গোলরক্ষক কিংবা মারাত্মক চোট কিংবা প্রতিপক্ষের ফাউলের কারণে চোট পেলে এই নিয়ম প্রযোজ্য হবে না।
মুখ ঢাকলে, মাঠ ছাড়লে লাল কার্ড
বিশ্বকাপের সবচেয়ে আলোচিত নিয়ম বোধ হয় এটি। প্রতিপক্ষের সঙ্গে কথা–কাটাকাটি করে অনেকেই বর্ণবাদী কিংবা খুব খারাপ ভাষায় গালি দিয়ে বসেন। যদি মুখ ঢেকে খারাপ কথা বলেন, সেটা যাচাইয়ের সুযোগও থাকে না। কারণ, পরবর্তী সময়ে ‘লিপ রিড’ করে বোঝা যায় না কী বলছেন। এ কারণে ঝগড়ার সময় কোনো খেলোয়াড় যদি হাত বা জার্সি দিয়ে নিজের মুখ ঢেকে রাখেন, তবে রেফারি তাঁকে সরাসরি লাল কার্ড দেখাতে পারবেন!
গত আফকনে রেফারির সিদ্ধান্ত পছন্দ না হওয়ায় মাঠ ত্যাগ করেছিল সেনেগাল দল। তারা ফিরে এসে শিরোপাও জিতে নিয়েছিল। এবার সেই সুযোগ থাকছে না। রেফারির সিদ্ধান্ত না মেনে মাঠ ত্যাগ করলে তাদের দেখানো হবে লাল কার্ড।
থাকছে হাইড্রেশন ব্রেক
বিশ্বকাপের প্রতিটি ম্যাচেই দুই হাফে থাকবে হাইড্রেশন ব্রেক। তিন মিনিটের বিরতি থাকবে, যেখানে খেলোয়াড়েরা পানি পান করতে পারবেন, ফ্রেশও হতে পারবেন। এ ছাড়া সেই সময়ে কোচ সবাইকে নিয়ে কথাও বলতে পারবেন।
ঘানার ওঝার মন্ত্র আর হ্যারি কেইন