সন্তানের পথ সহজ করতে গিয়ে তাকে অতি-প্রশ্রয় দিচ্ছেন না তো?
· Prothom Alo

প্রথম আলো ট্রাস্টের একটি নিয়মিত আয়োজন মাদকবিরোধী পরামর্শ সভা। ২০২৪ সালের ২৮ জানুয়ারি প্রথম আলো ট্রাস্ট আয়োজিত অনলাইন মাদকবিরোধী পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। সভার আলোচক ছিলেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের অধ্যাপক ডা. ফারজানা রহমান। তিনি সহনশীল প্যারেন্টিং কী ও কেমন? এই বিষয়ের উপর আলোচনা করেন। উক্ত আলোচনা থেকে একটি পরামর্শ তুলে ধরা হলো।
যে প্যারেন্টিংয়ে বাবা-মা সন্তানের সব বিষয়ে সহনশীল ও ইতিবাচক থাকেন, তাকে সহনশীল প্যারেন্টিং বলে। তবে এই সহনশীলতা যেন কোনোভাবেই মাত্রাতিরিক্ত না হয়, সেদিকে অভিভাবকদের খেয়াল রাখতে হবে। আলোচনা সভায় এ কথা বলেন ডা. ফারজানা রহমান।
Visit sportbet.rodeo for more information.
তিনি উল্লেখ করেন, একটি সন্তানের জন্ম দেওয়ার মাধ্যমেই একজোড়া মানুষ কিন্তু বাবা-মা হয়ে ওঠেন। আর এই প্যারেন্টিং পদ্ধতি অনেকাংশেই নির্ভর করে বাবা-মায়ের নিজস্ব ব্যক্তিত্বের ওপর।
ডা. ফারজানা রহমান বলেন, প্রত্যেক অভিভাবকই চান সন্তানের চলার পথটা সহজ ও সুন্দর হোক। সেজন্য সহনশীল অভিভাবক হওয়া প্রয়োজন, তবে তার একটি সঠিক সীমা থাকা জরুরি। অতিরিক্ত সহনশীলতা অনেক সময় সন্তানের সঠিক বিকাশে বাধা হয়ে দাঁড়াতে পারে।