রাজশাহী কলেজে মৌখিক পরীক্ষা দিতে এসে ছাত্রলীগের সাবেক নেতা গ্রেপ্তার

· Prothom Alo

রাজশাহী কলেজে মাস্টার্স শেষ বর্ষের ভাইভা (মৌখিক) পরীক্ষা দিতে এসে নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের সাবেক নেতা সজীব আলীকে (২৪) আটকের পর পুলিশে সোপর্দ করা হয়েছে।

Visit extonnews.click for more information.

আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সামনে থেকে শিক্ষার্থীরা সজীব আলীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। পরে বিকেলে তাঁকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখায় পুলিশ।

গ্রেপ্তার সজীব আলী রাজশাহী নগরের মতিহার থানার চর শ্যামপুর গ্রামের মোজাম্মেল হকের ছেলে। তিনি কাটাখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সজীব আলী রাজশাহী কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মাস্টার্স শেষ বর্ষের শিক্ষার্থী। তিনি ভাইভা পরীক্ষা দিতে কলেজে এলে শিক্ষার্থীরা তাঁকে শনাক্ত করেন। পরে বিভাগের সামনে থেকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

পুলিশে সোপর্দ করার আগে সজীব আলী জানান, তিনি কলেজের কোনো ছাত্রলীগের পদে ছিলেন না। তখন চাপে পড়ে ছাত্রলীগের কর্মসূচিতে ছিলেন। এলাকায় তাঁকে ছাত্রলীগের পদ দিলেও দায়িত্ব পালন করেননি।

বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমা মুস্তারী বলেন, ছাত্রলীগের এক নেতাকে আনা হয়েছে। তাঁকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

Read full story at source