জাকাতভিত্তিক অর্থনীতি চালুর দাবি জামায়াত এমপির, প্রস্তাব জাকাত মন্ত্রণালয়ের

· Prothom Alo

দেশে সুদভিত্তিক অর্থনীতির বদলে জাকাতভিত্তিক অর্থনীতি চালু করার দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য (এমপি) মুজিবুর রহমান। বাংলাদেশে সুদ ছাড়াই অর্থনীতি চলতে পারে মন্তব্য করে তিনি বলেন, ‘জাকাতভিত্তিক অর্থনীতি বাংলাদেশে চালু করতে হবে। সুদভিত্তিক অর্থনীতির কবর রচনা করতে হবে।’

আজ রোববার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে মুজিবুর রহমান এ কথা বলেন। এ জন্য তিনি বিভিন্ন মাজহাবের আলেমদের সমন্বয়ে একটি কমিটি করা এবং জাকাত মন্ত্রণালয় গঠন করারও প্রস্তাব দেন।

Visit casino-promo.biz for more information.

জামায়াতে ইসলামীর এই সংসদ সদস্য দাবি করেন, বাংলাদেশেও সুদ বন্ধ করে ইসলামী অর্থনীতি চালু করার একটা চেষ্টা ইসলামী ব্যাংক করেছিল। কিন্তু ‘শকুনের দৃষ্টি’ ইসলামী ব্যাংকের ওপর পড়ার কারণে এই ব্যাংক বিধ্বস্ত হতে চলেছে।

পবিত্র কোরআন ও হাদিসের বিভিন্ন আয়াত উল্লেখ করে ঋণ ও সুদের কুফলের কথা জাতীয় সংসদে তুলে ধরেন জামায়াতে ইসলামীর এই সংসদ সদস্য। তিনি বলেন, আল্লাহ–তায়ালা সুদকে ধ্বংস করেন এবং জাকাত ও সাদকাকে বৃদ্ধি করেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফরের কথা উল্লেখ করে সংসদ সদস্য মুজিবুর রহমান বলেন, মালয়েশিয়ায় সুদ বন্ধ করে জাকাতভিত্তিক অর্থনীতি চালু করার একটা প্রচেষ্টা অব্যাহত রয়েছে। পৃথিবীর বিভিন্ন দেশ এই জাকাতভিত্তিক অর্থনীতি করার, সুদ বন্ধ করার চেষ্টা করছে। তার মধ্যে উল্লেখযোগ্য দেশ হলো ইরান, বাহরাইন, সৌদি আরব, আরব আমিরাত, কুয়েত, কাতার ও পাকিস্তান।

মুজিবুর রহমান আরও বলেন, ‘ইসলামী ব্যাংক যখন ঠিকমতো চলছিল, তখন বড় বড় সুদি ব্যাংক বাংলাদেশে ছিল। তারা যখন দেখল, এই সুদির কারবার চলছে না, তখন প্রতিটা ব্যাংক তারা ইসলামিক কাউন্টার খুলেছিল। এটা প্রমাণ করে বাংলাদেশে সুদ ছাড়াই অর্থনীতে চলতে পারে।’

ঠিকমতো জাকাত আদায় করা গেলে দুই লাখ কোটি টাকা আসতে পারে, মন্তব্য করে জামায়াতে ইসলামীর এই সংসদ সদস্য দেশে একটি জাকাত মন্ত্রণালয় প্রতিষ্ঠা করার দাবি জানান।

কৃষক কার্ড, ফ্যামিলি কার্ডের প্রসঙ্গ টেনে মুজিবুর রহমান বলেন, জনগণের হাতে কাজ দিন। জনগণ কার্ড চায় না, কাজ চায়। এই জাতিকে দারিদ্র্য থেকে মুক্ত করতে চায়।

Read full story at source