শ্বেতপদ্মের স্নিগ্ধতায় এমসি কলেজ
· Prothom Alo
বর্ষার স্নিগ্ধতায় ধুয়ে যাওয়া সিলেটের প্রকৃতি যেন নতুন করে প্রাণ ফিরে পায়। সবুজ-শ্যামল পরিবেশ, ছোট-বড় টিলা আর শতবর্ষী ঐতিহ্য ঘিরে দাঁড়িয়ে থাকা মুরারিচাঁদ (এমসি) কলেজ ক্যাম্পাসও এ সময় হয়ে ওঠে আরও মোহনীয়। ক্যাম্পাসের ভেতরের বড় পুকুরটি বর্ষার জলে টইটম্বুর। সেই পুকুরজুড়ে ফুটে থাকে অসংখ্য শ্বেতপদ্ম, আর সবুজ পদ্মপাতার ফাঁকফোকরে জমে পাখিদের ছোট্ট এক জগৎ। কখনো তারা ডানা মেলে উড়ে যায়, কখনোবা নিশ্চিন্তে বসে থাকে পদ্মপাতার ওপর। প্রকৃতি, জল, ফুল আর পাখির মিলনে তৈরি হয় এক অপূর্ব সৌন্দর্যের আবহ। এমসি কলেজ ক্যাম্পাসের পুকুরপাড়ে দেখা মিলেছে বর্ষার এমন মনোমুগ্ধকর দৃশ্যের
Visit catcross.biz for more information.
সবুজ পাতার ফাঁকে ফাঁকে শ্বেতপদ্ম সকালবেলা পুকুরঘাটে বসে সেই দৃশ্য উপভোগ করছেন দুজন পাতার ফাঁকে ফুটন্ত পদ্মসবুজ পাতা আর ঘাসে শ্বেতপদ্ম বড় পাতার পাশে মাথা উঁচিয়ে আছে শ্বেতপদ্ম পদ্মভরা পুকুরে দেখা মেলে পাতিসরালি পাখির ঝরে পড়ার আগের মাথা নুয়েছে পদ্ম পুকুরের দুই ঘাটে বসে এমন দৃশ্য উপভোগ করা যায়