ভয়াবহ, ধ্বংস আর আর্তনাদ
· Prothom Alo
শক্তিশালী জোড়া ভূমিকম্পের তাণ্ডবে ভেনেজুয়েলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। রাজধানী কারাকাস ও প্রধান বন্দর লা গুয়াইরাসহ দেশটির বিভিন্ন শহরে বড় বড় ভবন ধসে তৈরি হয়েছে এক বিভীষিকাময় পরিস্থিতি। ধ্বংসস্তূপের নিচে আটকা পড়া মানুষদের উদ্ধারে কাজ করে যাচ্ছেন জরুরি বিভাগের কর্মীরা। বাড়িঘর হারিয়ে খোলা আকাশের নিচে আশ্রয় নেওয়া মানুষের চোখেমুখে এখন কেবলই আতঙ্ক আর স্বজন হারানোর আর্তনাদ। এই ছবিগুলো ভেনেজুয়েলায় ভূমিকম্পের ভয়াবহ ধ্বংসলীলা আর টিকে থাকার এক চরম জীবনযুদ্ধের চিত্র তুলে ধরছে।
Visit een-wit.pl for more information.
ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে শক্তিশালী ভূমিকম্পের পর সন্তানদের নিয়ে হেঁটে যাচ্ছেন এক নারী। ২৪ জুন, ২০২৬ শক্তিশালী ভূমিকম্পের পর ভেনেজুয়েলার প্রধান বন্দর লা গুয়াইরাতে আহত এক ব্যক্তির প্রাথমিক চিকিৎসা চলছে। ২৫ জুন, ২০২৬শক্তিশালী ভূমিকম্পের পর ভেনেজুয়েলার লা গুয়াইরায় ধ্বংসস্তূপে পরিণত হওয়া বাড়িঘরের সামনে দাঁড়িয়ে আছেন স্থানীয় বাসিন্দারা। ২৫ জুন, ২০২৬কারাকাসে ভবনধসের পর ধ্বংসস্তূপে উদ্ধারকাজ করছেন উদ্ধারকর্মীরা। ২৫ জুন, ২০২৬ভূমিকম্পের তাণ্ডবে ফেটে গেছে রাস্তা। লা গুয়াইরার সেই ক্ষতিগ্রস্ত সড়কে মোটরসাইকেলে বসে আছেন এক ব্যক্তি। ২৫ জুন, ২০২৬ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে ভূমিকম্পে ধসে পড়া একটি ভবনে উদ্ধারকাজ চালাচ্ছেন জরুরি বিভাগের কর্মীরা। ২৪ জুন, ২০২৬ভেনেজুয়েলার লা গুয়াইরায় শক্তিশালী ভূমিকম্পের পর একটি ফিল্ড (অস্থায়ী) হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন স্থানীয় বাসিন্দারা। ২৪ জুন, ২০২৬।ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে শক্তিশালী ভূমিকম্পের পর আতঙ্কে রাস্তায় জড়ো হয়েছেন বাসিন্দারা। ২৪ জুন, ২০২৬ভূমিকম্পে ধসে পড়া ভবন থেকে বের করে আনা হচ্ছে আহত এক নারীকে। কারাকাস, ভেনেজুয়েলা, ২৪ জুন