ইস্তাম্বুলে মিথিলা, ভক্তরা বললেন ‘হলিউডের নায়িকা’
· Prothom Alo

ঈদে মুক্তি পাওয়া ‘রকস্টার’ সিনেমায় শাকিব খানের সঙ্গে অভিনয় করে আলোচনায় তানজিয়া জামান মিথিলা। এদিকে গতকাল রাতে তিনি ইনস্টাগ্রামে ঘোরাঘুরির বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন। ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক অভিনেত্রী সম্পর্কে কিছু তথ্য—
Visit djcc.club for more information.
মিথিলা এখন আছেন তুরস্কের ইস্তাম্বুলে। অভীনেত্রীর ইনস্টাগ্রাম থেকেইস্তাম্বুল থেকে একগুচ্ছ ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘সৌন্দর্য, ইতিহাস, সংস্কৃতি আর অনন্য আবহে ভরপুর এই শহরের প্রতিটি মুহূর্ত যেন এক জাদুকরি অভিজ্ঞতা।’ অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে তাঁর পোস্ট করা নতুন ছবিগুলো বেশ পছন্দ করেছেন ভক্তরা। ১৬ ঘণ্টায় ছবিগুলোতে প্রতিক্রিয়া এসেছে দশ হাজারের বেশি। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে নতুন অধ্যায়ে মিথিলা, রইল ১০টি ছবিমিথিলার ছবির প্রশংসা করে মন্তব্য করেছেন অনেক ভক্ত। এর মধ্যে কয়েকজন লিখেছেন, ‘আপু, আপনাকে হলিউডের নায়িকাদের মতো দেখাচ্ছে।’ অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে‘রোহিঙ্গা’ ছবি দিয়ে আগেই বলিউডে অভিষেক হয়েছিল। শাকিব খানের বিপরীতে ‘রকস্টার’ দিয়ে এবার ঢালিউডে অভিষেক হলো। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে এর আগে প্রথম আলোকে দেওয়া সাক্ষাৎকারে মিথিলা বলেছিলেন, ‘শুধু সৌন্দর্য ও গ্ল্যামার আমার অভিনয়ের পরিচয়কে এগিয়ে নিতে পারবে না। কারণ, আমার কাছে মনে হয়, একজন মানুষ যদি সুন্দর হয়, এই সুন্দরের সঙ্গে অভিনয়ের প্রতিভা থাকে, তাহলেই তার বাড়তি শক্তি থাকে। সেই বাড়তি শক্তি যদি দুই ক্ষেত্রে কাজ করে, তাহলে বলব মানুষটা ভাগ্যবান।’ অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে