একঝলক (১৮ জুন ২০২৬)

· Prothom Alo

রাজধানীর বিভিন্ন স্থানে সাম্প্রতিক অপরাধের ঘটনা প্রতিরোধে নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর অংশ হিসেবে মতিঝিল এলাকায় যানবাহনে তল্লাশি চালাচ্ছেন পুলিশ সদস্যরা। ঢাকা, ১৮ জুনছানাদের নিয়ে ঘুরে বেড়াচ্ছে মা মুরগি।। ভাঙ্গার পাড়, চরবাড়িয়া, বরিশাল, ১৮ জুনসকাল থেকে সিলেটে মুষলধারে বৃষ্টি হচ্ছে। তবে বৃষ্টির মধ্যে থেমে থাকার সুযোগ নেই দিন আনে দিন খায় মানুষের।  হুমায়ুন রশীদ চত্বর, সিলেট, ১৮ জুনকাঠের বাক্সে হরেক রকমের গয়না নিয়ে বিক্রির জন্য বেরিয়েছেন এক ফেরিওয়ালা। ঈশান গোপালপুর, ফরিদপুর, ১৮ জুন সকাল থেকেই ছিল মেঘ-রোদ্দুরের লুকোচুরি। অবশেষে দুপুরে ঝুম বৃষ্টি শুরু হলে গাজীপুরের হিলফুল এডুকেশন একাডেমির শিক্ষার্থীরা দল বেঁধে নেমে পড়ে স্কুল প্রাঙ্গণে। ১৮ জুনবগুড়ার সারিয়াকান্দি উপজেলার ইছামারা এলাকায় যমুনা নদীতে ভাঙন দেখা দিয়েছে। বালুভর্তি জিয়ো ব্যাগ ফেলে সেই ভাঙন ঠেকানোর চেষ্টা চলছে। ইছামারা গ্রাম এলাকা, সারিয়াকান্দি, বগুড়া, ১৮ জুন মাঠ থেকে পেঁপে তুলে বাজারে বিক্রির জন্য নিয়ে যাচ্ছেন দুই ব্যক্তি। বড়িয়া গ্রাম এলাকা, ধুনট, বগুড়া, ১৮ জুনছানাকে আগলে বনের গহিনে একটি গাছের ডালে বসে আছে মা বানর। ব্যাঙছড়ি, কাপ্তাই, রাঙামাটি, ১৮ জুন

Visit newsbetting.bond for more information.

Read full story at source