১৭ জুলাই আসছে ‘মাস্তুল’

· Prothom Alo

আগামী ১৭ জুলাই মুক্তি পাচ্ছে মোহাম্মদ নূরুজ্জামানের মাস্তুল। মুক্তির ঠিক এক মাস আগে গতকাল সিনেমাটির প্রথম অফিশিয়াল পোস্টার প্রকাশের মধ্য দিয়ে শুরু হলো আনুষ্ঠানিক প্রচারণা। পোস্টারটি ডিজাইন করেছেন ধ্রুব এষ।

Visit sportbet.rodeo for more information.

পোস্টার প্রকাশ উপলক্ষে নির্মাতা জানান, ‘গত বছর বিভিন্ন আন্তর্জাতিক উৎসবে প্রদর্শন পর্ব শেষে এ বছরের শুরুর দিকেই দেশের প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তির পরিকল্পনা ছিল, আমরা চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে মুক্তির অনুমতিও নিয়েছিলাম; কিন্তু সার্বিক পরিস্থিতি বিবেচনায় এবং নিজেদের প্রস্তুতি আরও জোরদার করে মাস্তুল বড় পর্দায় নিয়ে আসতে কিছুটা বিলম্ব হলো।’

পোস্টারটি ডিজাইন করেছেন ধ্রুব এষনাউনেস এশিয়ায় ‘দ্য সাইলেন্ট ইকো’

একটি জ্বালানিবাহী তেলের ট্যাংকারের বৃদ্ধ রাঁধুনি আর বন্দর এলাকার এক পথশিশুকে ঘিরে আবর্তিত হয়েছে মাস্তুল-এর গল্প। তাদের সম্পর্কের ভেতর দিয়ে উঠে এসেছে ভাসমান মানুষের জীবন, বিচ্ছিন্নতা, স্নেহ, ক্ষমতার দ্বন্দ্ব এবং টিকে থাকার সংগ্রাম। নির্মাতার নিজ শহর এবং বাংলাদেশের অন্যতম ব্যস্ত নদীবন্দর নারায়ণগঞ্জের প্রেক্ষাপটে নির্মিত মাস্তুল-এ অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, দীপক সুমন, আমিনুর রহমান প্রমুখ।

ব্যস্ত জাহাজ, নদীবন্দর ও জনবহুল মাছবাজারের মতো বাস্তব লোকেশনে সিনেমাটির শুটিং হয়েছে। নির্মাতা জানিয়েছেন, পেশাদার অভিনেতাদের পাশাপাশি ট্যাংকারে কর্মরত প্রকৃত খালাসিদেরও কাজে লাগানো হয়েছে।

মাস্তুল ৪৭তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে ‘স্পেশাল মেনশন’ লাভ করে। এরপর রাশিয়ার ১৮তম চেবোক্সারি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অর্জন করে ‘বেস্ট আর্টিস্টিক কন্ট্রিবিউশন’ পুরস্কার। পাশাপাশি স্পেনের ২৬তম ইমাজিন ইন্ডিয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘সেরা মানবিক চলচ্চিত্র’ বিভাগেও মনোনয়ন পেয়েছে।

Read full story at source