ভিডিও সম্পাদনার অ্যাপ এডিটসে এআই সহকারী যুক্ত করছে মেটা

· Prothom Alo

নিজেদের তৈরি ভিডিও সম্পাদনার অ্যাপ ‘এডিটস’–এ কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর (এআই) সহকারী যুক্ত করতে যাচ্ছে মেটা। একই সঙ্গে অ্যাপটির ডেস্কটপ সংস্করণ চালুরও পরিকল্পনা করেছে প্রতিষ্ঠানটি। নতুন এ সুবিধা চালু হলে কনটেন্ট বা আধেয় নির্মাতারা ভিডিও সম্পাদনাসহ কনটেন্ট তৈরির পরিকল্পনা বর্তমানের তুলনায় আরও সহজে করতে পারবেন।

Visit mchezo.co.za for more information.

সম্প্রতি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে আয়োজিত এক অনুষ্ঠানে এডিটসের জন্য একাধিক সুবিধা চালুর ঘোষণা দিয়েছে মেটা, যার মধ্যে এআই সহকারী অন্যতম। মেটার তথ্যমতে, এডিটস অ্যাপটি মূলত স্বল্পদৈর্ঘ্যের ভিডিও নির্মাতাদের জন্য তৈরি করা হয়েছে। অ্যাপটি ব্যবহার করে ভিডিও ধারণ, ফ্রেমের আকার সম্পাদনা এবং জলছাপ ছাড়াই সর্বোচ্চ ১০ মিনিট দৈর্ঘ্যের ফোর-কে রেজোল্যুশনের ভিডিও এক্সপোর্ট করা যায়। সবচেয়ে বড় বিষয় হলো এসব সুবিধা ব্যবহার করতে কোনো অর্থ খরচ করতে হয় না। ফলে অল্প সময়ের মধ্যেই নির্মাতাদের মধ্যে জনপ্রিয়তা পেয়েছে অ্যাপটি।

মেটা জানিয়েছে, এডিটসে যুক্ত হতে যাওয়া এআই সহকারী ভিডিওর ধরন বিশ্লেষণ করে নির্মাতাদের জানাবে, কোন ধরনের ভিডিওগুলো বেশি সাড়া পাচ্ছে এবং কোন জায়গাগুলোতে উন্নতির সুযোগ রয়েছে। ভিডিওর দর্শক সংখ্যা, দর্শক ধরে রাখার প্রবণতাসহ বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে নতুন ভিডিও তৈরির ধারণাও দেবে এআই সহকারীটি। ভবিষ্যতে ডেস্কটপ সংস্করণ উন্মুক্ত করা হলে কম্পিউটার থেকেও অ্যাপটি ব্যবহার করা যাবে।

প্রযুক্তি বিশ্লেষকদের মতে, নির্মাতাদের নিজেদের প্ল্যাটফর্মের মধ্যে ধরে রাখতে এ উদ্যোগ নিয়েছে মেটা। বর্তমানে অনেক নির্মাতা কনটেন্ট পরিকল্পনা বা ভিডিওর জনপ্রিয়তা বিশ্লেষণের জন্য আলাদা সফটওয়্যার ও এআইসেবা ব্যবহার করেন। নতুন সুবিধা চালু হলে এসব কাজ সরাসরি এডিটস অ্যাপের মধ্যেই করা সম্ভব হবে।

সূত্র: ইন্ডিয়া টুডে

Read full story at source