বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে কেটি পেরির সঙ্গে গাওয়া খুদে গায়কটি কে

· Prothom Alo

যুক্তরাষ্ট্রে ফুটবল বিশ্বকাপ ২০২৬–এর উদ্বোধনী অনুষ্ঠানে গাইলেন কেটি পেরি। অনুষ্ঠানে পেরির প্রেমিক কানাডার সাবেক প্রেসিডেন্ট জাস্টিন ট্রুডোও উপস্থিত ছিলেন। তবে ট্রুডো যতটা নন, তার চেয়ে বেশি নজর কাড়ল এক খুদে গায়ক। উদ্বোধনী অনুষ্ঠানে পেরির হাত ধরে মঞ্চে গান গাইতে উঠেই সে আলোচনার বিষয় হয়ে উঠেছে। জেনে নেওয়া যাক এই খুদে গায়কের পরিচয়।

কেটি পেরির সঙ্গে ফুটবল বিশ্বকাপের মঞ্চে ‘ওয়ান্ডার’ গানটি গাইতে ওঠা শিশুটির নাম টিয়াস লুকা। বয়স তার ১০ বছর।নরওয়ের টিয়াস লুকার সঙ্গে অবশ্য কেটি পেরির পরিচয় আরও বছর পাঁচেক আগে। তখন লুকার একটি ছোট্ট টিউন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রথম শুনেছিলেন কেটি পেরি।কেটি পেরির ষষ্ঠ অ্যালবামে থাকা ‘ওয়ান্ডার’ গানটির অনুপ্রেরণা সেখান থেকেই। টিয়াস লুকা ২০২১ সালে রেকর্ড করেছিল ছোট্ট দুটি লাইন—‘ওয়ান ডে হোয়েন ইউ আর ওল্ডার/উইল উই স্টিল লুক আপ ইন ওয়ান্ডার’। আর সেই অংশই পেরিকে পুরো গানটি তৈরি করতে অনুপ্রাণিত করে। পেরির গাওয়া গানটির শুরু ও শেষ অংশে টিয়াস লুকার সেই কণ্ঠটাও রেখে দেওয়া হয়।জনসংখ্যা মিরপুরের অর্ধেকেরও কম, বিশ্বকাপে খেলছে এই দেশ২০২৪ সালে অ্যালবামটি প্রকাশের পর গানটি শ্রোতাদের মুখে মুখে ফেরে। বিশেষ করে ছোট্ট লুকার কণ্ঠটা যেন বিশেষভাবে মাথায় গেঁথে থাকে। আর তাই বিশ্বকাপে গানটি লাইভ গাওয়ার সুযোগ আসায় পেরি তাঁর সঙ্গে যুক্ত করে নেন টিয়াস লুকাকেও।নরওয়ের ড্রামেন শহরে পরিবারের সঙ্গে থাকে টিয়াস লুকা। তার বাবা কেন্ট সুন্ডবার্গ একটি পপ ব্যান্ডের সদস্য, আর মা মালিন মেলো কনটেন্ট ক্রিয়েটর।টিয়াসের চাচাও তার বাবার ব্যান্ড ‘ডাংকিবয়’–এর সঙ্গে যুক্ত। ছোটবেলা থেকেই তাই সংগীতময় পরিবেশে বেড়ে উঠেছে টিয়াস। গান তৈরি, রেকর্ডিং, কানসার্টে গাওয়ার মতো বিষয়গুলো টিয়াস লুকার কাছে সবচেয়ে পরিচিত দৃশ্য।ক্যাম্পাসে শাড়ি–পাঞ্জাবি দিবস, শিক্ষার্থীরা বলেন ‘শা–পা ডে’টিয়াস লুকা বিভিন্ন জনপ্রিয় গানের কাভার প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিতি পেয়েছে। বিভিন্ন মাধ্যমে তার কয়েক লাখ ফলোয়ার।বাস্তবের ৭০ হাজার দর্শকের সামনে কেটি পেরির সঙ্গে গান গেয়ে টিয়াস এখন বিশ্বজুড়ে কোটি কোটি দর্শকের সামনে চলে গেছে। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এখন অনলাইনে সার্চ করা হচ্ছে লুকাকে।

সূত্র: ইউএসএ টুডে, ভিজি ও পিপল

Visit chickenroad.qpon for more information.

Read full story at source